শিশুদের গভীর ঘুমের অভাব কেড়ে নিচ্ছে মস্তিষ্কের শক্তি! অজান্তেই কি বড় ক্ষতি করছেন সন্তানের?

মন ও শরীরকে সতেজ রাখতে এবং সার্বিক বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। গবেষণা বলছে, শিশুদের ক্ষেত্রে গভীর ঘুমের ভূমিকা অপরিসীম। পর্যাপ্ত ঘুম না হলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হয়, যা তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে।

শিশুরা পর্যাপ্ত ঘুম না পেলে আবেগগতভাবে অস্থির ও খিটখিটে হয়ে পড়ে। মস্তিষ্কের যে অংশ আবেগ নিয়ন্ত্রণ করে, ঘুমের অভাবে তার কার্যকারিতা কমে যায়। ফলে শিশুরা অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়ে এবং মানসিক চাপের সঙ্গে মানিয়ে নিতে পারে না। এছাড়া, অপর্যাপ্ত ঘুম মস্তিষ্কের কার্যকারিতা কমিয়ে দেয়, যার ফলে মনোযোগের অভাব, স্মৃতিশক্তি দুর্বল হওয়া এবং পড়াশোনায় সমস্যা দেখা দেয়।

সামাজিক বিকাশও এর ফলে বাধাগ্রস্ত হয়। অন্যদের সঙ্গে মেলামেশা করতে সমস্যা হওয়া এবং মনোযোগের ঘাটতিজনিত ব্যাধির মতো লক্ষণ প্রকাশ পায়। এই সমস্যা দূর করতে বাবা-মায়েরা ঘুমানোর আগে স্ক্রিন টাইম কমানো, আরামদায়ক পরিবেশ তৈরি এবং শারীরিক কার্যকলাপ বাড়াতে পারেন। শিশুর অতিরিক্ত তন্দ্রাচ্ছন্নতা বা খিটখিটে স্বভাব দেখলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty