খালি পেটে ভুলেও এই ফলগুলি খাবেন না ,বারণ করছেন বিশেষজ্ঞরা

আপাত দৃষ্টিতে ফল নিরীহ, নিরাপদ খাবার। তবে দিনের কখন কী ফল খাচ্ছেন সেটা খেয়াল করা ভাল। অনেকেই সকালের নাস্তায় ফল খান। সকালে নাস্তার পাশাপাশি ফল খেলে তা আমাদের শরীরের ভিটামিন ও পুষ্টির চাহিদা পূরণ করতে সাহায্য করে। তাই অনেকেই সকালে নাস্তার তালিকায় ফলের জুস কিংবা আস্ত ফল রাখেন।

তবে এমনও কিছু ফল আছে যা সকালে খালি পেটে খাওয়া উচিত না। ফলে থাকা ফ্রুক্টোজ এবং বিভিন্ন অ্যাসিড থেকে হিতে বিপরীত হতে পারে। এরকম কয়েকটি ফল হল:

কমলা

বাজারে কমলা মিলছে দেদারছে। নানা সিনেমা-নাটকে হয়তো আপনি সকাল সকাল কমলার জুস খেতে দেখেছেন। এমনিতেও সকালের দিকে অনেকেই কমলার রস করে কিংবা আস্ত কমলা খান। তবে লেবুজাতীয় ফলে অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। শুধু অম্বল বা অ্যাসিডিটি নয়, এই অ্যাসিড দাঁতেরও যথেষ্ট ক্ষতি করে।

কলা

সকালে কলা খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। কলা শরীরের জন্য স্বাস্থ্যকর হলেও সকালের নাস্তায় শুরুতেই কলা না খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা। কারণ, কলায় কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি। সকালবেলা কার্বোহাইড্রেট বেশি খেলে তা পেটের জন্য সমস্যার হতে পারে। তা ছাড়া ওজন বেড়ে যাওয়ারও একটা আশঙ্কা থাকে।

তরমুজ

গ্রীষ্মে তরমুজে সয়লাব হয় বাজার। তখন অনেকে ফ্রিজ ভর্তি তরমুজ রাখেন, তবে এই ফল দিনের অন্য সময় খেলেও সকালে নাস্তার সঙ্গে না খাওয়াই ভাল। পুষ্টিবিদেরা বলছেন, এই সময়ে তরমুজ খেলে যদিও শরীরের কোনও ক্ষতি হয় না। তবে খাবার খাওয়ার পর তরমুজ খেলে আবার খিদে পেয়ে যেতে পারে। কারণ তরমুজে জলের পরিমাণ অনেক বেশি। এটি ভারী খাবার দ্রুত হজম করতেও সাহায্য করে। তাই তরমুজ খেয়ে পেট ভরে গেছে ভেবে দূরের যাত্রায় গেলে ফের খিদে পাবেই।

নারিকেল

নারিকেল দিয়ে মুড়ি খেতে অনেকেরই ভাল লাগে। তবে সকালে নারিকেল না খাওয়াই ভাল। সকালের দিকে নারিকেল এবং নারিকেল আছে এমন কোনও খাবার খাবেন না। নারিকেলের মতো উচ্চ ক্যালোরিযুক্ত ফল সকালে না খাওয়ার পরামর্শই দিচ্ছেন পুষ্টিবিদেরা। এতে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy