কাঁচা দুধ পান: সতর্কতা জরুরি, জানাচ্ছেন বিশেষজ্ঞরা!

স্থ্যের যত্ন নিতে দুধের জুড়ি মেলা ভার। নবজাতক থেকে শুরু করে বয়স্ক, সবার জন্যই ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন, পটাশিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ দুধ একটি অত্যন্ত স্বাস্থ্যকর খাবার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হাড় ও দাঁত মজবুত রাখা, এমনকি বিপাকক্রিয়া উন্নত করতেও দুধের ভূমিকা অনস্বীকার্য। অনেকেই সকালে বা রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ পান করেন।

বর্তমানে প্যাকেটজাত দুধ কিনে খাওয়ার চল বেড়েছে। এই প্যাকেটজাত দুধ মানেই তা পাস্তুরাইজ করা। পাস্তুরাইজেশন হলো দুধকে জীবাণুমুক্ত এবং সংরক্ষণ করার একটি বিশেষ পদ্ধতি, যেখানে উচ্চ তাপমাত্রায় দুধকে প্রক্রিয়াজাত করা হয়। অনেকেই মনে করেন, যেহেতু এই দুধ পাস্তুরাইজ করা, তাই এটি ফোটানোর আর কোনো দরকার নেই।

কাঁচা দুধ কি সত্যিই স্বাস্থ্যকর?
চিকিৎসকরা বলছেন, কাঁচা দুধ না ফুটিয়ে খাওয়া একেবারেই উচিত নয়। এতে সংক্রমণের আশঙ্কা অনেক বেশি থাকে। বাজার থেকে কিনে আনা প্যাকেটজাত দুধও সরাসরি পান করলে শরীরের নানা ক্ষতি হতে পারে। কাঁচা দুধে বিভিন্ন ধরনের ক্ষতিকারক জীবাণু যেমন ই. কোলাই (E. coli), সালমোনেলা (Salmonella) বা লিসটেরিয়া (Listeria) বাসা বাঁধতে পারে। এই জীবাণুগুলো পেটের সংক্রমণ, ডায়রিয়া, বমি বা অন্যান্য গুরুতর অসুস্থতার কারণ হতে পারে। দুধ ফুটিয়ে পান করলে উচ্চ তাপমাত্রায় এই সব জীবাণু মারা যায়, যা দুধকে পান করার জন্য নিরাপদ করে তোলে।