উপকারী শসাও হতে পারে বিপজ্জনক! কখন খাবেন, কখন নয় জানুন

ওজন কমানো থেকে শুরু করে শরীরে জলের অভাব পূরণ—শসার উপকারিতা কমবেশি সকলেরই জানা। প্রায় ৯০ শতাংশ জল সমৃদ্ধ এই ফলটি মুহূর্তেই শরীরকে সতেজ করে তোলে। গরমে তো প্রতিদিনের খাদ্যতালিকায় শসা অপরিহার্য। বিশেষ করে শসার সালাদ এই সময়ে খুবই জনপ্রিয়।
তবে জানেন কি, এই উপকারী শসা অতিরিক্ত পরিমাণে খাওয়া বিপজ্জনক হতে পারে? বিশেষজ্ঞদের মতে, শসায় থাকা কিছু উপাদান বেশি খেলে উপকারের বদলে ক্ষতি করতে পারে।
পেটের সমস্যা ও গ্যাস্ট্রিক:
ড্রাগস.কমের তথ্য অনুযায়ী, শসায় কুকুরবিটেসিন নামক একটি উপাদান থাকে, যা পেটে ফোলাভাব ও গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করতে পারে। এই কুকুরবিটেসিনের কারণেই শসার স্বাদ কিছুটা তিক্ত হয়। যারা ওজন কমানোর জন্য অতিরিক্ত শসা খান, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। যখনই খিদে পায়, শসা খাওয়া শুরু করলে ওজন কমার বদলে পেটের নানা জটিলতা দেখা দিতে পারে।
ভিটামিনের অভাব ও অসুস্থতা:
বিশেষজ্ঞরা বলছেন, শসা একটি স্বাস্থ্যকর ফল হলেও প্রয়োজনের অতিরিক্ত খাওয়া উচিত নয়। কেবল ওজন কমানোর জন্য সারাক্ষণ শসা খেলে শরীর অন্যান্য প্রয়োজনীয় ভিটামিন থেকে বঞ্চিত হবে এবং আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই শসা খেতে হবে, তবে পরিমিত পরিমাণে।
অ্যালার্জি ও ত্বকের সমস্যা:
শসার খোসায় বেশি পরিমাণে কুকুরবিটেসিন থাকে। তাই এটি ভালোভাবে ধুয়ে, খোসা ছাড়িয়ে খাওয়া উচিত। অনেকের আবার শসায় অ্যালার্জি থাকে। এটি খাওয়ার পর চুলকানি, মুখ ফুলে যাওয়া বা গলায় সংক্রমণের মতো সমস্যা দেখা দিতে পারে।
কিডনির উপর চাপ:
শসায় ৯০ শতাংশ জল থাকে। অতিরিক্ত পরিমাণে খেলে এটি আপনার কিডনির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। শরীরে অতিরিক্ত জল প্রবেশ করলে তা রক্তনালী ও হার্টের উপর চাপ সৃষ্টি করে, যা কিডনির ক্ষতি করতে পারে।
বারবার প্রস্রাবের সমস্যা ও ডিহাইড্রেশন:
যেহেতু শসায় জলের পরিমাণ বেশি, তাই এটি অতিরিক্ত খেলে বারবার প্রস্রাবের সমস্যা হতে পারে। এর ফলে শরীর থেকে প্রয়োজনীয় লবণ বেরিয়ে যায় এবং ডিহাইড্রেশন হতে পারে।
ভিটামিন সি-এর আধিক্য:
শসায় ভিটামিন সি থাকলেও, অতিরিক্ত পরিমাণে খেলে তা শরীরে ভিটামিন সি-এর মাত্রা বাড়িয়ে দিতে পারে। এর ফলে ব্রণ, ক্যানসার বা অকাল বার্ধক্যের মতো সমস্যার ঝুঁকিও বাড়ে।
লেবুর সঙ্গে বিপজ্জনক:
লেবুর সঙ্গে কখনো শসা খাওয়া উচিত নয়। কারণ উভয়টিতেই অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সালাদে লেবুর সঙ্গে শসা মিশিয়ে খাওয়াও বিপজ্জনক হতে পারে।
রাতে গ্যাসের সমস্যা:
রাতে শসা খাওয়ার অন্যতম পার্শ্বপ্রতিক্রিয়া হলো গ্যাসের সমস্যা। শসার কিউকারবিটাসিনের কারণে পেট ফাঁপা ও ফোলাভাব হতে পারে, যা রাতের ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে।
শসা খাওয়ার সঠিক সময়:
বিশেষজ্ঞদের মতে, রাতে এই ফল একেবারেই খাওয়া উচিত নয়। এতে বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে, যা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। এছাড়াও, খুব ভারী খাবারের সঙ্গেও রাতে শসা খাওয়া উচিত নয়। যাদের পেটের সমস্যা রয়েছে, তারা শসা এড়িয়ে চলুন। ইচ্ছে হলে দুপুরে খাবার খাওয়ার সময় কয়েক টুকরো শসা খেতে পারেন।
তাই শসার উপকারিতা জানলেও, কখন এবং কতটা পরিমাণে খাচ্ছেন সে বিষয়ে সচেতন থাকা জরুরি। পরিমিত পরিমাণে শসা খান এবং সুস্থ থাকুন।