ইমোজির রং কেন হলুদ? এর কিছু কারণ জানুন আপনিও

হাসি, কান্না, দুঃখ – মনের যে কোনও ভাব প্রকাশ করার সহজতম উপায় হল সোশ্যাল মিডিয়ার ইমোজি। বর্তমানে সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের একটি মুহূর্তও চলে না। দীর্ঘ বাক্য ব্যবহার না করে কেবল একটি ইমোজি দিয়েই মনের কথা সহজে বোঝানো যায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো প্রায় সকল প্ল্যাটফর্মেই এখন ইমোজির ব্যবহার দেখা যায়। মনের ভাষা প্রকাশের জন্য রয়েছে শত শত ইমোজি।
তবে কখনো কি খেয়াল করেছেন, বেশিরভাগ ইমোজির রং হলুদ হয় কেন? হোয়াটসঅ্যাপে আটশোরও বেশি ইমোজি রয়েছে, যা বিভিন্ন আবেগ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। কিন্তু এদের মধ্যে বেশিরভাগেরই রং হলুদ। যদিও এখন মেটা ব্যবহারকারীদের রং বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে। চলুন জেনে নেওয়া যাক হলুদ রঙের ইমোজি ব্যবহারের কারণ কী।
আমরা বর্তমানে যে ছোট মুখের ইমোজি ব্যবহার করি, তা ১৯৯৯ সালে তৈরি করেছিলেন জাপানি শিল্পী শিগেতাকা কুরিতা। তবে প্রথম ইমোজি বা ইমোটিকন ব্যবহার করেছিল দ্য নিউ ইয়র্ক টাইমস, যখন তারা রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের ভাষণের একটি ভুল প্রতিলিপিকৃত অনুলিপি প্রকাশ করে। এরপর ১৮৮১ সালের ৩০ মার্চ আমেরিকান ব্যঙ্গাত্মক ম্যাগাজিন পাক প্রথম ইচ্ছাকৃতভাবে ইমোটিকন ব্যবহার করে। ২০১০ সালে ইমোজির ব্যবহার আরও বাড়ে, যখন বিড়ালের মুখের মতো নতুন ইমোজি যুক্ত হয়। ২০১৪ সালে ইমোজির তালিকায় ১৯৮টি দেশের পতাকা যোগ করা হয়। অক্সফোর্ড ডিকশনারি ২০১৫ সালের ‘ওয়ার্ড অব দ্য ইয়ার’ নির্বাচিত করেছিল ইমোজিকে।
এবার আসা যাক ইমোজির রং কেন হলুদ সেই প্রসঙ্গে। যদিও স্মাইলি এবং ইমোজি হলুদ হওয়ার পেছনে কোনো সুনির্দিষ্ট উত্তর নেই, তবে এর জন্য বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। অনেকের মতে, ইমোজির রং হলুদ কারণ হলুদ রং মানসিক শান্তির প্রতীক এবং এটি একমাত্র রং যা আমাদের চোখে স্পষ্টভাবে ধরা পড়ে। তাই ইমোজির রং হলুদ রাখা হয়েছে।
আবার অনেকে মনে করেন, হলুদ রং মানুষের ত্বকের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সেই কারণেই স্মাইলি এবং ইমোজিগুলো হলুদ রঙের হয়। সুইফট মিডিয়া ইমোজি এবং স্মাইলি নিয়ে একটি গবেষণা চালায়, যার পর এই রং ব্যবহারের বেশ কিছু কারণ উঠে আসে। সেই গবেষণায় বলা হয়েছিল, ইমোজির রং ত্বকের রঙের মতো করা হয়েছে। কারণ ইমোজির বেশিরভাগই আবেগ প্রকাশ করে, তাই হাসিখুশি মুখ বোঝাতে হলুদ রঙের মুখের ছবি ব্যবহার করা হয়েছে। স্টিকার এবং বেলুনের আইকনের রংও হলুদ, যা সাধারণত সুখের প্রতীক হিসেবে ধরা হয়। এমনও যুক্তি দেওয়া হয়েছে যে, একটি হাসিমুখ হলুদ পটভূমিতে আরও ভালোভাবে ফুটে ওঠে, তাই এই রঙের ব্যবহার করা হয়।
এছাড়াও, ওই ইমোজি সম্পর্কিত গবেষণায় এমনও বলা হয়েছে যে, এটি একটি মোবাইল এনগেজমেন্ট প্ল্যাটফর্ম। দুবাইয়ের মনোবিজ্ঞানী ডা. সালিহা আফ্রিদি বলেছেন, যখনই আমরা আমাদের ভাষার মাধ্যমে আবেগ প্রকাশ করতে অক্ষম হই, তখন আমরা ইমোজির মাধ্যমে তা বোঝানোর চেষ্টা করি। আমাদের ত্বকের রং হলুদ হওয়ার কারণে এই ইমোজিগুলো আমাদের আবেগকে আরও ভালোভাবে প্রকাশ করে।