আমিষ ছেড়ে নিরামিষে শরীর সুস্থ! কেন জরুরি এই খাদ্যাভ্যাস?

‘মাছে-ভাতে বাঙালি’ হলেও স্বাস্থ্য সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাসেও আসছে পরিবর্তন। অনেকেই এখন আমিষ খাবারের বদলে নিরামিষের দিকে ঝুঁকছেন। মাছ-মাংসের যেমন উপকারিতা আছে, তেমনই কিছু অপকারিতাও রয়েছে, যা নিয়ে মানুষ এখন অনেকটাই সচেতন। আমাদের দেশের প্রায় ৪০ শতাংশ মানুষই নিরামিষ খাবার পছন্দ করেন। নিরামিষ খাবারে প্রচুর পরিমাণে ফাইবার, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন ই, এবং প্রয়োজনীয় প্রোটিন ও নিউট্রিশনস থাকে।

নিরামিষ খাবারে স্যাচুরেটেড ফ্যাট থাকে না, যা শরীরের বাড়তি মেদ জমতে দেয় না এবং অনেক রকম রোগের আক্রমণ থেকে রক্ষা করে। চিকিৎসাবিজ্ঞানীদের মতেও নিরামিষ খাদ্যাভ্যাসের অনেক উপকারিতা রয়েছে। চলুন, জেনে নেওয়া যাক নিরামিষ খাবার কেন আমাদের শরীরের জন্য এত প্রয়োজনীয়।

নিরামিষ খাদ্যাভ্যাসের উপকারিতা
ক্যান্সার প্রতিরোধ: সবুজ শাকসবজি আমাদের শরীরে কোলন ক্যান্সার, স্টমাক ক্যান্সার, স্কিন ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এগুলিতে বর্তমান অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লাভোনয়েডস ক্যান্সারের জীবাণু ধ্বংস করে। এছাড়া ব্রকোলি, বাঁধাকপিতে থাকা সালফোরাফান এবং ইসথিওক্যান্টে শরীরে ক্যান্সারের জীবাণুগুলির সাথে লড়তে সাহায্য করে।

চোখ ভালো রাখে: সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা আমাদের চোখ ভালো রাখে এবং ম্যাকুলার ডিজেনারেশন-এর সম্ভাবনা কম করে। এই ভিটামিন সি আমাদের শরীরে কোলাজেন তৈরি করতে সাহায্য করে, যা আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা কমায়।

শক্তি বৃদ্ধি: নিরামিষ খাবারে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকায় শরীরের শক্তির পরিমাণ বাড়ে। ক্লান্তি দূরে থাকে এবং সারাদিন চনমনে থাকার প্রবণতা দেখা যায় নিরামিষ ডায়েটে যাওয়ার পর থেকেই।

ত্বকের উন্নতি: মিশ্র ডায়েট বা আমিষ খাবার থেকে নিরামিষ ডায়েটে গেলে প্রথমেই পরিবর্তন ধরা পড়ে ত্বকে। বিশেষজ্ঞদের মতে, যেহেতু শরীরে ভিটামিনের পরিমাণ বাড়ে, তাই ত্বকের ঔজ্জ্বল্য স্বাভাবিক ভাবেই বৃদ্ধি পায়।

ওজন কমায়: নিরামিষ খাবার খেতে শুরু করার পর থেকেই শরীরে প্রাণিজ প্রোটিন এবং চর্বি আসার পথ বন্ধ হয়ে যায়। তাই এই ডায়েটে ঢুকলেই ওজন কমে এবং হজম ক্ষমতাও বাড়ে, ফলে শরীরে চর্বি জমার প্রবণতা কমে।

বদলে যাওয়া খাদ্যাভ্যাসের এই নতুন ধারা আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী হতে পারে, তা নিয়ে আপনার মতামত কী?