অন্তঃসত্ত্বা অবস্থায় পেটে জ্বালা করছে, কোনো বিপদ হবে না তো? সাবধান থাকুন ও জেনেনিন

একটি গবেষণায় দেখা গিয়েছে যে গর্ভবতী মহিলাদের ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ নেই তাঁরা এবং তাঁদের সন্তান, দুই-ই অনেক বেশি সুরক্ষিত থাকেন যাঁদের এই রোগটি আছে তাঁদের থেকে। মায়েদের সঙ্গে গর্ভে থাকা বাচ্চাটিরও স্বাস্থ্য প্রভাব পড়তে পারে ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজের কারণে। ৮ মিলিয়ন গর্ভবতী মহিলাদের উপর পরীক্ষা করে এমনই তথ্য পাওয়া গিয়েছে এই গবেষণায়।

ইউনিভার্সিটি অব মিসৌরি স্কুল অফ মেডিসিনের তরফে এই গবেষণাটি করা হয়েছে। ইন্টারন্যাশনাল জার্নাল অব কলোরেক্টাল ডিজিজ পত্রিকায় এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ বা আইবিডি আসলে একটি ক্রোহন রোগ যার কারণে পেটের মধ্যে একটি জ্বলুনি অনুভূত হয়। সাধারণত এটা কম বয়সীদের মধ্যেই দেখা যায়, মূলত গর্ভবতী মহিলাদের মধ্যে।

আইবিডি রোগটি কোনও দিন সম্পূর্ণ ভাবে নিরাময় করা যায় না। বারবার ফিরে আসে এবং প্রচণ্ড যন্ত্রণাদায়ক। আমেরিকা যুক্তরাষ্ট্রের ৩ মিলিয়ন পুরুষ এবং মহিলার উপর গবেষণা করে এমনই সিদ্ধান্তে গবেষকরা উপনীত হয়েছেন। ইয়েজাজ ঘৌরি এই গবেষণাপত্রের সিনিয়র লেখক এবং ক্লিনিক্যাল মেডিসিনের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জানান এই রোগটি মূলত গর্ভবতী মহিলাদের মধ্যেই দেখা যায়। ৪৮টি দেশের বিভিন্ন ইনস্টিটিউশনের একাধিক ডেটা একত্রিত করে এই গবেষণাটি করা হয়েছে।