সারারাত ফোন চার্জে বসিয়ে রাখা কি নিরাপদ? জেনে নিন ব্যাটারির আয়ু বাড়ানোর গোপন টিপস

অফিস বা কাজের চাপে অনেকেই রাতে ঘুমানোর সময় ফোনটি চার্জে বসিয়ে রাখেন। সকালে উঠে হয়তো ফোনটি ফুল চার্জ পান, কিন্তু এই অভ্যাসের ফলে আপনার ফোনের ব্যাটারির দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। এমনকি ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাও।

যেসব সতর্কতা মেনে চলতে হবে:

সারারাত চার্জ দেবেন না: আধুনিক স্মার্টফোনে লিথিয়াম-আয়ন (Lithium-ion) ব্যাটারি থাকে। যদিও অনেক ফোনে ‘ওভারচার্জ প্রোটেকশন’ থাকে, তবুও সারারাত পাওয়ার সাপ্লাই চালু রাখলে ফোনে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থাকে, যা ব্যাটারির পারফরম্যান্স কমিয়ে দেয়।

বালিশের নিচে রাখবেন না: ফোন চার্জে দিয়ে কখনোই বালিশের নিচে বা বিছানার ওপর রাখবেন না। এতে ফোন গরম হয়ে বাতাস চলাচল করতে পারে না, ফলে শর্ট সার্কিট বা অগ্নিকাণ্ডের সম্ভাবনা তৈরি হয়।

অরিজিনাল চার্জার ব্যবহার: সবসময় ফোনের সাথে পাওয়া চার্জার বা ব্র্যান্ডের অনুমোদিত অরিজিনাল চার্জার ব্যবহার করুন। সস্তা বা নকল চার্জার দিয়ে চার্জ দিলে ব্যাটারি ফুলে যাওয়ার ভয় থাকে।

চার্জিংয়ের সময় ফোন ব্যবহার নয়: চার্জে থাকা অবস্থায় ফোনে গেম খেলা বা দীর্ঘক্ষণ ভিডিও দেখা একদমই উচিত নয়। এতে প্রসেসর অতিরিক্ত গরম হয়ে যায়।

ফোনটি ঠাণ্ডা রাখুন: চার্জ দেওয়ার সময় ফোনের কেস বা কভার খুলে রাখা ভালো। এতে ফোন দ্রুত ঠাণ্ডা থাকে এবং ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়।

মনে রাখুন: ফোনের চার্জ ২০ শতাংশের নিচে নামলে চার্জে দেওয়া এবং ৮০-৯০ শতাংশ হলেই চার্জার খুলে নেওয়া ব্যাটারির স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy