রান্না করতে গিয়ে হাত পুড়ে গেলে তৎক্ষণাত যা যা করণীয়, দেখেনিন একঝলকে

রান্না করতে করতে এ রকম ছোটখাটো ছ্যাঁকা খাওয়া, ফোসকা পড়ার সমস্যা সব হেঁশেলেই লেগে রয়েছে। কিন্তু সব সময়ে তো হাতের কাছে মলম থাকে না। বরফে খানিকটা স্বস্তি মেলে বটে। তবে ফ্রিজে যে সব সময়ে বরফ থাকবে, তার কোনো মানে নেই। তাই ভরসা রাখতে হবে ঘরোয়া টোটকাতেই। দেখে নিন কোন কোন ঘরোয়া জিনিসই মিলতে পারে আরাম।

অ্যালোভেরা জেল

যে কোনো ক্ষত বা পোড়াভাব কমাতে অ্যালোভেরা জেলের কোনো জুড়ি নেই। অনেকেই বাড়িতে অ্যালোভেরা গাছ লাগান। অ্যালোভেরা পাতা থেকে জেল বার করে নিন। তারপর যে অংশে ছ্যাঁকা খেয়েছেন, সেখানে মলমের মতো করে কিছুক্ষণ মালিশ করুন। জ্বালা ভাব থেকে রেহাই পাবেন।

লিকার চা

ত্বক পুড়ে গেলে চটজলদি জ্বালা ভাব কমাতে পারে লিকার চা। ৩-৪টি টি-ব্যাগ এক কাপ ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর সেই লিকার চা একটি তুলার সাহায্যে ত্বকের পোড়া অংশে অল্প অল্প করে লাগাতে থাকুন। জ্বালা ভাব অনেকটাই কমবে। সংক্রমণের ঝুঁকিও থাকবে না।

মধু

মধু ব্যবহার করেও মুশকিল আসান হতে পারে। পোড়া স্থানে মধু লাগিয়ে রাখুন কিছুক্ষণ। দেখবেন স্বস্তি পাবেন। মধুতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ রয়েছে, তা প্রদাহ কমাতে সাহায্য করে।bs

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy