রাতে দেরিতে খাবার খান, বিপদ আপনার ধারের কাছে! জেনেনিন কারণ

কখন খাবেন?

ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার সেরে ফেলা আদর্শ। ভরপেট খেয়েই শুয়ে পড়লে, হজমের সমস্যা হতে পারে। তার চেয়ে খাওয়া শেষ করে একটু হাঁটাচলা করুন, বা়ড়ির অন্য কাজ করুন। তাহলে হজমেও সুবিধা হবে, আবার ঘুমও তাড়াতাড়ি আসবে।

চলুন এবার জেনে নেয়া যাক দেরিতে খেলে যেসব সমস্যা হতে পারে-

বদহজম

খুব রাতে খেলে অনেক খাবারই হজম করতে সমস্যা হয়। কোন খাবারে কার সমস্যা হবে, সেটা সবার জন্য একই ভাবে নির্ধারিত করা যায় না। তাই আপনাকেই বুঝতে হবে কোন খাবারে সমস্যা হচ্ছে। খাওয়ার পর একটু সময় দিন পেটকে তা হজম করতে। বদহজম হয়ে পেট ফুলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে রাতের ঘুমও ঠিকমতো হবে না। তাতে শরীর আরো ক্লান্ত হয়ে পড়বে।

বিভিন্ন শারীরিক অসুস্থতা

বেশি রাতে খেলে একটু অসুবিধা হয়। ঢেকুর ওঠে, গলা জ্বালা করে। মাথাব্যথা, ফুসফুসে প্রদাহ হয়। এছাড়াও রাত ১১টায় খাবার খান অনেকেই। বেশি দিন এ রকম হলে খাদ্যনালির ক্যান্সার হতে পারে বলে ধারণা করা হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy