মা হওয়ার পর বদলে যায় নারীদেহ! এই ৫টি পরিবর্তন সম্পর্কে জানলে অবাক হবেন

মা হওয়া একজন মহিলার জীবনের শ্রেষ্ঠ অনুভূতিগুলোর একটি। তবে সন্তান জন্মের পর একজন মহিলার শরীরে কেবল মানসিক নয়, ব্যাপক শারীরিক পরিবর্তনও ঘটে। চিকিৎসকদের মতে, মা হওয়ার পর হরমোনের ওঠা-নামার কারণে নারীদেহে এই বদলগুলো অত্যন্ত স্বাভাবিক:

ওজন ও ত্বকের পরিবর্তন: গর্ভাবস্থায় এবং প্রসবের পর পেটের পেশি শিথিল হয়ে যায়, ফলে ওজন বাড়ে এবং পেটে ‘স্ট্রচ মার্কস’ দেখা দেয়। অনেক ক্ষেত্রে হরমোনের কারণে ত্বকে কালচে ছোপ বা ব্রণর সমস্যাও দেখা দিতে পারে।

চুল পড়া: সন্তান জন্মের প্রায় তিন থেকে ছয় মাস পর অনেক মহিলার প্রচণ্ড চুল পড়ার সমস্যা দেখা দেয়। এটি মূলত ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়ার কারণে হয়। তবে এটি সাময়িক।

স্তন ও হাড়ের গঠন: স্তন্যপান করানোর ফলে স্তনের আকারে পরিবর্তন আসে। এছাড়া ক্যালসিয়ামের ঘাটতি হলে হাড় ও জয়েন্টে ব্যথা অনুভূত হতে পারে।

মানসিক অবস্থার পরিবর্তন: একে বলা হয় ‘বেবি ব্লুজ’। হরমোনের পরিবর্তনের কারণে মা হওয়ার পর অনেকের খুব কান্না পায়, মেজাজ খিটখিটে হয় বা ডিপ্রেশন কাজ করে।

শারীরিক দুর্বলতা: রক্তাল্পতা বা অ্যানিমিয়ার কারণে ক্লান্তিভাব ও ঝিমুনি আসতে পারে।

সঠিক খাদ্যাভ্যাস, বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে কয়েক মাসের মধ্যেই শরীর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy