বাদাম খাবার আগে ভিজিয়ে রাখুন মিলবে অনেক উপকার চিকিৎসকদের মতামদ

বাদাম শরীরের জন্য খুবই উপকারী। এ কারণে পুষ্টিবিদরা প্রতিদিনের খাদ্যতালিকায় বাদাম রাখার পরামর্শ দেন। তবে অনেকেই বাদাম খেলে হজমের সমস্যায়ও ভুগে থাকেন। সেই জন্য বাদাম খাওয়ার আগে ভিজিয়ে রাখতে বলেন চিকিৎসকরা।

বাদাম খাওয়ার আগে ভিজিয়ে রাখলে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. শুকনো ফল হওয়ায় বেশির ভাগ সময়েই অনেকদিন ধরে বাদাম রেখে দেওয়া হয়। ফলে বাদামে, বিশেষ করে বাদামের খোসায় অনেক দূষিত পদার্থ থাকে। ভিজিয়ে রাখলে সেই দূষিত পদার্থ দূর হয়।

২. বাদামে থাকা ফেনোলিক যৌগ ট্যানিন সহজে হজম হয় না। ফলে বাদাম খেলে অনেকেই বদহজমের সমস্যায় ভুগে থাকেন। এই ট্যানিন শরীরে প্রোটিন পরিপাকও জটিল করে তোলে। আগে থেকে ভিজিয়ে রাখলে বাদামে ট্যানিনের পরিমাণ কমে যায়।

৩. বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটিক অ্যাসিড শরীরে আয়রন, জিঙ্কের সঙ্গে বিক্রিয়ায় যে সল্ট তৈরি করে,তা খাদ্যনালীতে দ্রবীভূত হয় না। এই ফাইটিক অ্যাসিড শরীরে পেপসিন, ট্রিপসিন উৎসেচকের পরিমাণ কমিয়ে প্রোটিন পরিপাকেও বাধা দেয়। জলে ভিজিয়ে রাখলে বাদামের ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমে।

৪. কাঠবাদামের মতো এমন কিছু বাদাম আছে যেগুলি বেশ শক্ত হয়। এগুলো খুব সহজে পরিপাক হয় না। ভিজিয়ে রাখলে কাঠবাদামগুলি অনেক নরম হয়ে যায়। সহজে ভাঙতেও পারা যায়। হজম করতেও অসুবিধা হয় না।

৫. সব বাদাম বেশি ক্ষণ ভেজানোর দরকার পড়ে না। কাঠবাদাম খাওয়ার আগে অন্তত ১২ ঘণ্টা আগে ভেজানো উচিত। তবে আখরোট ৮ ঘণ্টা ভেজালেই যথেষ্ট। কাজুবাদাম ৬ ঘণ্টা ভিজিয়ে রাখতে পারেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy