বাড়িতে কিভাবে চূড়ান্ত, চর্বিহীন প্রোটিন পাউডার তৈরি করবেন ? দেখেনিন পদ্ধতি

আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে প্রোটিন যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা আজ আর কারও অজানা নেই। করোনা অতিমারির আবহাওয়ায় প্রোটিনের প্রয়োজনীয়তা এখন আমাদের মুখে মুখে। আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাক্রোনিউট্রিয়েন্ট (macro nutrient) এই প্রোটিন। হাড়(bones), মাংশপেশী(muscles), কোষের(body cells) গঠন ও ত্বকের তারুন্য ধরে রাখতেও অত্যন্ত কার্যকরী এই ম্যাক্রোনিউট্রিয়েন্ট। তাই নিত্যদিনের জীবনযাপনে সঠিক মাত্রায় এই প্রোটিন আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আমাদের শরীরে যাতে সঠিক মাত্রায় প্রোটিন পৌঁছায় তার জন্য অনেকেই প্রোটিন পাউডার ব্যবহার করেন। ওজন কমোনোর জন্য কিংবা শরীর ফিট রাখতে যাঁরা হেভি ওয়ার্ক আউট করেন তাঁরা এই প্রোটিন ড্রিংকসের ওপর বেশ নির্ভরশীল। চাইলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই প্রোটিন পাউডার। এতে প্রোটিনের সঠিক পরিমাণ নিয়ে দ্বন্দ্ব থাকবে না। জেনে নিন কীভাবে বাড়িতে তৈরি করবেন এই প্রোটিন পাউডার। রইল রেসিপি-

উপকরণ

ফক্স নাটস(মাখানা বা পদ্মের বীজ) – ১০ থেকে ১৫
আমন্ড বাদাম- ১০টা
আখরোট- ২টো
মৌরি- ১ চা চামচ
মিশরি- ১ চা চামচ
ছোটো এলাচ- ২টো
গোলমরিচ- ১ চিমটে
মিক্স সিডস- ১ চামচ
প্রোটিন পাউডার বানানোর বিধি

প্রথমে আমন্ড বাদাম, মাখানা একটা প্যানে কাঠখোলায় ভেজে নিন।

ঠান্ডা হয়ে গেলে বাদ বাকি সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিন। এবং ব্লেন্ডারে মিহি করে পিষে নিন।

এবার পাউডারের মতো এই মিশ্রণটি কাঁচের জারে ভরে রাখুন।

প্রত্যেকদিন একগ্লাস দুধের সঙ্গে মিশিয়ে খেয়ে নিন।

যাঁরা বাজার থেকে কেনা হেলথ ড্রিংকস খেতে পছন্দ করেন না তাঁরা এই প্রোটিন পাউডার খেয়ে দেখতে পারেন। আর বাড়ির ছোটেদের জন্য চকোলেটি স্বাদ আনতে প্রোটিন পাউডারের পাশাপাশি ক্যাকাও পাউডার দুধে মিশিয়ে দিতে পারেন। খেতে চমত্কার লাগবে।

এই প্রোটিন পাউডারের মূল তিনটি উপকরন আমন্ড বাদাম, মাখানা আর আখরোট সুস্বাস্থ্য বজায় রাখতে ভীষণ উপকারী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy