না ঘষে মাত্র ১ মিনিটেই শিং-মাগুর মাছ পরিস্কার করার কৌশল ,শিখেনিন আপনিও

শিং মাছ ঘষে ঘষে পরিষ্কার করাটাও অনেক কষ্টের। তবে একটি কৌশল খুব সহজেই আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারে। তাও কোনো রকম ঝামেলা ছাড়াই। কি অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যি, এমন একটি কৌশল রয়েছে যা আপনাকে কোনো রকম ঘষা ছাড়াই শিং মাছ পরিষ্কার করতে সহায়তা করবে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক সেই কৌশলটি-

শিং মাছ পরিষ্কারের জন্য আপনার প্রয়োজন হবে পেপে পাতা। পেপে পাতা কুচি করে কেটে নিন। সব থেকে ভালো হবে যদি আপনি পেপে পাতা ব্লেন্ড করে নিতে পারেন।

এবার এই মিশ্রণটি মাছের মধ্যে দিয়ে ৫ থেকে ৭ মিনিট রেখে দিন। ৫ থেকে ৭ মিনিট পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই দেখবেন শিং মাছ একদম সাদা হয়ে গেছে। তাও কোনো রকম ঘসাঘষি ছাড়াই।

সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy