জিভের রং বলে দেবে স্বাস্থ্য, কীভাবে বুঝবেন দেখুন

বিশেষ করে জিভের ওপরে যে আস্তরণ পড়ে তা পরীক্ষা করেই একজন ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কে আন্দাজ করা সম্ভব। কোনও ব্যক্তি কেমন ধরনের খাদ্য গ্রহণ করেন, কোনও ওষুধ সেবন করেন কি না, ধূমপান করেন কি না, মদ্যপানের অভ্যেসও আছে কি না জানা সম্ভব জিভের রং দেখে!

কিছু বিশেষ ধরনের দাগ দেখেও বোঝা যায় ওই ব্যক্তি অস্বাস্থ্যকর খাদ্য খান কি না!

এমনকী ওই ব্যক্তির ঘুমের সমস্যা হচ্ছে কি না, বা দেহে ব্যাকটেরিয়ার সংক্রণ ঘটেছে কি না, দুর্বলতা এবং অন্য কোনও সমস্যা আছে কি না তাও বলা যায় জিভের অবস্থা দেখে। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের মতে দৈহিক স্বাস্থ্যের উপর নির্ভর করে ছয় ধরনের জিভ দেখা যায়। ছয়টি আলাদা ধরন দেখেই বোঝা সম্ভব ওই ব্যক্তির স্বাস্থ্য কেমন।

উজ্জ্বল লাল : জিভে লাল ছোপ থাকলে বা উজ্জ্বল লাল জিভ হলে বুঝতে হবে, ওই ব্যক্তি রক্তাল্পতার সমস্যায় ভুগছেন। ভিটামিন বি১২-এর অভাবও রয়েছে।

ঘন হলুদ আস্তরণ : মুখে ব্রণের সমস্যা তৈরি হতে পারে। এছাড়া মুখগহ্বরের স্বাস্থ্যও খুব ভালো নয়। প্রতিদিন দু’বেলা ব্রাশ করেন না ওই ব্যক্তি। এছাড়া শরীর মাত্রাতিরিক্ত উষ্ণ হয়ে আছে ও মুখে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটেছে বলেও বোঝা যায়। ব্যাকটেরিয়ার বৃদ্ধির পিছনে একাধিক কারণ দায়ী থাকতে পারে। প্রথমত ওই ব্যক্তি খাবার খেয়ে ভালো করে মুখ পরিষ্কার করেন না এমন হতে পারে।

বেদনাহীন ফোলা অংশ : জিভের পাশে ব্যথাহীন ছোট্ট ছোট্ট লাল বা সাদা রঙের ফোলা অংশ দেখা গেলে ও খাবার খেতে সমস্যা হলে বুঝতে হবে, শরীরে অ্যাসিডের উপস্থিতি বেড়ে গিয়েছে। মূলত ভাজাভুজি বেশি খেলে এমন লক্ষণ দেখা যেতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy