চুল পড়া ঠেকাতে রোজ সকালে এই কাজটি করতে পারেন ,দেখুন কি সেই কাজ

চুল পড়ে যাওয়া আজকাল খুবই কমন একটি সমস্যা। এছাড়াও চুলকে ঘিরে থাকে আরো নানান সমস্যা। কিন্তু জানেন কি, আমাদের করা ভুলেই এই সমস্যার সৃষ্টি হয়। তাই ভুল এড়িয়ে একটু যত্নেই সুন্দর রাখুন চুল।

চুল পড়া ঠেকাতে সকালে কিছু টিপস অবশ্যই মেনে চলুন। এতে চুল পড়া কমবে, চুল থাকবে উজ্জ্বল ও ঝলমলে। চলুন তবে জেনে নেয়া যাক সেই টিপসগুলো-

১. বাইরে যাবেন বলে চুল ভেজা থাকলে বাঁধবেন না মোটেও। এমনকি মাথায় কোনো টুপি, হিজাব, স্কার্ফ বা এমন কোনো কিছু ব্যবহার করবেন না যেটায় চুল ঢেকে থাকে।

২. হেয়ার ড্রায়ার, হেয়ার আয়রন ইত্যাদি বস্তু কেবল সকালে কেন কখনোই চুলে ব্যবহার করা ঠিক নয়।

৩. সকালে স্নান করে কর্মক্ষেত্রে যাবার অভ্যাস অনেকেরই। আপনি নারী হোন বা পুরুষ, সকালে স্নানের পর অবশ্যই চুল ভালমত শুকিয়ে তবেই বাইরে যাবেন। ভেজা চুল ধুলোময়লা অনেক বেশি টানে। অন্যদিকে ভেজা চুল বেঁধে রাখলে চুলের গোঁড়া দুর্বল হয়ে চুল পড়ে ও ভ্যাপসা গন্ধ হয়ে যায় চুলে।

৪. সকালে অনেকেই তেল বা জেল দিয়ে বাড়ির বাইরে যান। মাথায় তেল নিয়ে বাইরে যাবেন না একেবারেই। এতে প্রচুর ময়লা চুলে জমা হয় ও সারাদিন চুলের মাঝেই থাকে। অন্যদিকে তেল মাথায় আপনি যখন রোদের সংস্পর্শে আসেন, তখন তেল গরম হয়ে যায় চুলের গোড়াতে থাকা অবস্থায়। যা চুল পড়ার অন্যতম কারণ। জেল ব্যবহার করেও দিন শুরু করবেন না। সারাদিন এই রাসায়নিক আপনার চুলের সর্বনাশ করে।

৫. সকাল ও দুপুরের তীব্র রোদে ছাতা ব্যবহার করুন। রোদে ঝলসে যাওয়া চুলের সৌন্দর্য তো থাকেই না, চুলও পড়ে অনেক বেশি।

৬. সবসময় চেষ্টা করবেন পেট পরিষ্কার রাখতে। কোষ্ঠকাঠিন্য না থাকলে ত্বক ও চুল দুটোই ভালো থাকবে। এই সমস্যা এড়াতে সকালে ইসুপগুলের ভুষিতে মধু মিশিয়ে পান করতে পারেন।

৭. দিন শুরু করুন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দিয়ে। যেমন ডিম ও দুধ।

৮. রাতের বেলা চুল বেঁধে ঘুমানোর অভ্যাস থাকলে অবশ্যই সকালে চুল খুলে দিন। একভাবে চুল বেঁধে রাখলে তা চুল ভেঙে যাওয়ার হার বাড়ায়।

৯. সকালে একটু চময় নিয়ে হলেও মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে যা চুলের জন্য ভালো। সারাদিন তো অনেকেরই আর চুল আঁচড়ানোর অবসর হয় না।

১০. ভেজা চুল কখনোই আঁচড়াবেন না, যতই বাইরে যেতে হোক না কেন। ভেজা চুলে চিরুনি দেয়া মানেই ভুল ভাঙা ও পড়ার হার দ্বিগুণ করে দেয়া। সকালে স্নান করার বদলে আগের দিন রাতেই চুল ধুয়ে রাখুন। সময় কম থাকে যেহেতু সকালে, চুল না ভেজানোই ভালো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy