তীব্র দাবদাহে ঘামাচি বা ‘হিট র্যাশ’ একটি সাধারণ সমস্যা। যখন ঘাম নিঃসরণের গ্রন্থিগুলো বন্ধ হয়ে যায়, তখনই ত্বকের ওপর ছোট ছোট লাল দানা বা ঘামাচি দেখা দেয়। সঠিক যত্ন না নিলে এটি সংক্রমণের কারণ হতে পারে।
ঘামাচি দূর করার মোক্ষম উপায়:
বরফ থেরাপি: আক্রান্ত স্থানে ১০-১৫ মিনিট বরফ ঘষুন। এটি ত্বকের জ্বালাপোড়া কমিয়ে তাৎক্ষণিক শীতলতা দেবে।
অ্যালোভেরা জেল: প্রাকৃতিক অ্যান্টি-সেপটিক হিসেবে অ্যালোভেরা দারুণ কার্যকর। এটি ঘামাচির চুলকানি ও লালচে ভাব দ্রুত দূর করে।
বেসন ও মুলতানি মাটি: বেসন বা মুলতানি মাটির প্যাক ত্বকের বন্ধ রোমকূপ খুলে দেয় এবং ঘামাচি শুকাতে সাহায্য করে।
সুতির পোশাক: গরমে সিন্থেটিক কাপড় এড়িয়ে চলুন। ঢিলেঢালা সুতির পোশাক পরলে ঘাম কম হবে এবং ত্বক শ্বাস নিতে পারবে।