কাঠের আসবাবে শিশুর আঁকিবুঁকি, দাগ তোলার ঘরোয়া কিছু উপায় ,জেনেনিন মায়েরা

২ বছর বয়সী রাজন্যা। আঁকাআঁকি তার পছন্দের কাজ। তবে কাগজে নয়। প্রিয় ক্যানভাস ঘরের দেওয়াল আর সব আসবাব। হাতে রঙ নিয়ে ছোট ছোট পায়ে ইচ্ছেমতো দাগ টেনে যায় আলমারি, খাট, টেবিলসহ সব আসবাবে।

বাড়িতে শিশু থাকলে আসবাবপত্র দাগহীন থাকবে এমনটা আশা করা বোকামি। স্বাভাবিকভাবেই রঙের দাগ, খেলনার আঁচড় জমতে থাকে শখের আসবাবে। মুছে বা পরিষ্কার করেও এই দাগ সহজে তোলা যায় না।

গোছানো বাড়িতে দাগযুক্ত আসবাব দেখতে কারই বা ভালো লাগে। কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে এই দাগ সারাতে পারেন। কী সেগুলো? চলুন জানা যাক-

পাতিলেবুর রস

কাঠের আসবাব থেকে সহজে দাগ উঠতে চায় না। এক্ষেত্রে পাতিলেবুর রসের ওপর ভরসা করতে পারেন। আসবাবের গায়ে যে অংশে দাগ লেগেছে, সেখানে কিছুক্ষণ তুলোয় করে পাতিলেবুর রস লাগিয়ে রাখুন। কয়েকদিন ব্যবহারে দাগছোপ উঠে যাবে।

নেলপলিশ রিমুভার

কাঠ থেকে কঠিন দাগ তুলতে ব্যবহার করতে পারেন নেলপলিশ রিমুভার। এতে থাকে স্পিরিট যা অনেক জেদি দাগও ফিকে করতে সক্ষম।

ভিনেগার

রান্নাঘরে থাকা ভিনেগার আসবাব থেকে দাগ দূর করতে পারে। তবে শুধু ভিনেগার ব্যবহার করা যাবে না। এতে আসবাবের ক্ষতি হতে পারে। ভিনেগারের সঙ্গে জল মিশিয়ে কাঠের আসবাবের গায়ে মাখিয়ে রাখুন। দাগছোপ চলে যাবে।

বেবি অয়েল

শিশুদের জন্য ব্যবহার করা তেলও কিন্তু কাঠের আসবাব থেকে দাগছোপ দূর করতে দারুণ কাজ করে। কাঠের আসবাবের গায়ে ভালো করে তেল মাখিয়ে রাখুন কিছুক্ষণ। দাগ ফিকে হয়ে যাবে।

গুঁড়ো সাবান

কাপড় কাচার গুঁড়ো সাবানও কিন্তু আসবাবের জেদি দাগছোপ দূর করতে সমান কার্যকর। এক কাপ মতো জলে দু’চামচ ডিটারজেন্ট মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার আসবাবের গায়ে ভালো করে মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এরপর সুতির কাপড় দিয়ে মুছে নিলেই উঠে যাবে ময়লা দাগ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy