কন্যা সন্তানকে বলা হয় লক্ষ্মী। কিন্তু বিজ্ঞান কি বলছে? সাম্প্রতিক এক গবেষণা দাবি করেছে, কন্যা সন্তানের জন্মের সাথে বাবার দীর্ঘায়ুর এক গভীর যোগসূত্র রয়েছে। পোল্যান্ডের জাগিলোনিয়ান ইউনিভার্সিটির একদল গবেষক প্রায় ৪৩১০ জনেরও বেশি মানুষের ওপর দীর্ঘ সময় ধরে এই গবেষণা চালিয়েছেন।
গবেষণার তথ্য অনুযায়ী, যেসব বাবার কন্যা সন্তান রয়েছে, তারা অন্যদের তুলনায় বেশিদিন বাঁচেন। গবেষণায় দেখা গেছে, প্রতিটি কন্যা সন্তানের জন্মের জন্য একজন বাবার গড় আয়ু প্রায় ৭৪ সপ্তাহ বা প্রায় দেড় বছর পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। গবেষকদের মতে, মেয়েরা বাবার প্রতি বেশি যত্নশীল এবং মানসিকভাবে বেশি সহমর্মী হয়। এই মানসিক প্রশান্তি ও পারিবারিক সংহতিই বাবার রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, যা পরোক্ষভাবে আয়ু বাড়িয়ে দেয়। তবে মজার বিষয় হলো, ছেলেদের ক্ষেত্রে বাবার আয়ুর ওপর এমন কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি।





