ডায়াবেটিস বর্তমানে এক নীরব ঘাতক হয়ে দাঁড়িয়েছে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে আমরা কত না দামী ওষুধ আর ডায়েট মেনে চলি। কিন্তু আপনি কি জানেন, আপনার হাতের কাছেই রয়েছে এমন এক মহৌষধি যা ইনসুলিনের বিকল্প হিসেবে কাজ করতে পারে? সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, সাধারণ ও সস্তার ফল ‘পেয়ারা’ ডায়াবেটিস রোগীদের জন্য এক পরম বন্ধু।
পেয়ারার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার এবং অত্যন্ত কম গ্লাইসেমিক ইনডেক্স (GI)। এটি রক্তে চিনির শোষণকে ধীর করে দেয়, ফলে হঠাৎ করে সুগার লেভেল বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে না। এছাড়া পেয়ারা ভিটামিন-সি এবং পটাশিয়ামে ভরপুর, যা ডায়াবেটিসজনিত হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। গবেষকরা বলছেন, খোসা ছাড়ানো পেয়ারা খেলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত হ্রাস পায়। এমনকি পেয়ারা পাতার চাও টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। তবে মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়; তাই প্রতিদিনের ডায়েটে একটি মাঝারি মাপের পেয়ারা রাখা আপনার স্বাস্থ্যের ভোল বদলে দিতে পারে। বিশ্বাস না হলে আজই খেয়ে দেখুন এবং নিজেই পরিবর্তন অনুভব করুন।