আপনার হার্টের স্বাস্থ্য পরীক্ষা করুন এই 5 সেকেন্ডের পরীক্ষায়!

সুস্বাস্থ্যের অন্যতম প্রধান শর্ত হার্ট ভালো থাকা। কিন্তু সেখানে কী চলছে এটি জানা কঠিন। কঠিন এই কাজকে সহজ করতে একটি কৌশলের কথা জানিয়েছে লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট ‘ব্রাইট সাইড’।

প্রথমে আপনাকে একটি মাঝারি আকারের পাত্রে ঠান্ডা জল নিতে হবে। একটু বেশি ঠান্ডা করতে বরফ দিতে হবে।

দুই হাত ঠিক ৩০ সেকেন্ড ওই ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে। কমও না বেশিও না। হাত ওঠানোর পর দুই ধরনের প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশি।

যদি আঙুল লালচে হয়ে যায়, তবে বুঝতে হবে হার্ট ভালো আছে। এর অর্থ হল আপনার রক্তে অক্সিজেনের সরবরাহ ঠিক আছে। রক্তচাপও ঠিকঠাক।

লালচে না হয়ে যদি ফ্যাকাশে হয়ে যায় কিংবা নীল নীল দেখায়, তাহলে রক্ত সঞ্চালনে সমস্যা থাকতে পারে। যখন আপনার রক্তের অক্সিজেন লেভেল কমে যায়, তখন এটি হয়।

ঠান্ডা অবস্থা থেকে স্বাভাবিকে ফিরতে হাতে ম্যাসাজ করতে হবে। তারপরেও যদি সমস্যা মনে হয় তাহলে ডাক্তার দেখাতে হবে।

যদি মাথাব্যথা, বুকে ব্যথা কিংবা শরীর ঘেমে যায়, তাহলে জরুরি ভিত্তিতে চিকিৎসকের কাছে যেতে হবে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯’এ ফোন করতে হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy