অনিয়মিত খাদ্যাভ্যাস আর শরীরচর্চার অভাবে পেটে জমে থাকা জেদী মেদ অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ডায়েট বা জিমের পাশাপাশি শরীরকে ভেতর থেকে পরিষ্কার করা বা ‘ডিটক্স’ করা অত্যন্ত জরুরি। মাত্র ১০ দিনে মেদ ঝরাতে বাড়িতেই তৈরি করে নিন এই জাদুকরী ডিটক্স পানীয়।
কীভাবে তৈরি করবেন? একটি কাঁচের জারে ১ লিটার জল নিন। তাতে মাঝারি মাপের একটি শসা স্লাইস, এক টুকরো আদা কুচি, একটি লেবুর স্লাইস এবং এক মুঠো টাটকা পুদিনা পাতা দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন।
উপকারিতা ও খাওয়ার নিয়ম: এই পানীয়টি মেটাবলিজম বা হজম ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়, যা দ্রুত ফ্যাট বার্ন করতে সাহায্য করে। শসা শরীরকে হাইড্রেটেড রাখে এবং আদা ও লেবু টক্সিন বের করে রক্ত পরিষ্কার করে। প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস এবং সারাদিনে অল্প অল্প করে এই জল পান করুন। টানা ১০ দিন এটি পান করলে শরীরের ফোলা ভাব কমবে এবং ওজন কমতে শুরু করবে চোখে পড়ার মতো।





