হঠাৎ চোখের পাতা লাফাচ্ছে? বিপদ সংকেত নয়, জানুন আসল কারণ!

হঠাৎ করে যদি আপনার চোখের পাতা লাফাতে শুরু করে, অনেকেই হয়তো ভাবেন বুঝি কোনো চরম বিপদ আসছে! কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে, এটি কেবলই একটি কুসংস্কার। আসলে চোখের পাতা লাফানোর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ, যা অনেকেই জানেন না। মূলত পেশীর সংকোচনের ফলেই চোখের পাতা লাফায়। ডাক্তারি পরিভাষায় এই সমস্যাটিকে Myokymia বলা হয়।
দিনে দু-একবার চোখের পাতা লাফালে তা স্বাভাবিক বলেই ধরা হয়। কিন্তু যদি এটি মাত্রাতিরিক্ত হয় অথবা একটানা হতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। উভয় চোখের ক্ষেত্রেই এমন কাঁপুনি হতে পারে। কখনও এই কাঁপুনি কয়েক মুহূর্তের জন্য দেখা দেয়, আবার কখনও এটি দীর্ঘস্থায়ীও হতে পারে। তবে সাধারণভাবে এটি শরীরের জন্য ক্ষতিকর নয়।
যদি ক্রমাগত এ রকম হতে থাকে, তবে কখনও কখনও এটি স্নায়ুর সমস্যার উপসর্গ হতে পারে। তাই ঘনঘন এমনটা হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
কেন এমন হয় চোখের পাতা লাফানো?
চোখের পাতা লাফানোর কোনো একটি নির্দিষ্ট কারণ নেই। শারীরিক, মানসিক বা স্নায়বিক—এই তিনটি কারণের যেকোনো একটির প্রভাবে চোখের পাতা কাঁপতে পারে।
তবে চিকিৎসকদের মতে, চোখের পাতা কাঁপার মূল কারণ ক্লান্তি। শরীরের ক্লান্তির কারণেই চোখের পাতা মাঝে মাঝে কাঁপে। এক্ষেত্রে চিকিৎসকরা সাবধানতা অবলম্বন করতে বলেন।
এছাড়াও বেশ কিছু কারণে চোখের পাতা লাফাতে পারে, যেমন:
মানসিক উদ্বেগ
ঘুম কম হওয়া
ঘন ঘন ধূমপান
অতিরিক্ত কফি পান
দীর্ঘক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকা