শুধু স্বাদ নয়, ড্রাই-ফ্রুটস খেলে মিলবে অসাধারণ স্বাস্থ্য উপকারিতা! জানলে অবাক হবেন

বাঙালির খাদ্য তালিকায় অন্যতম প্রিয় সংযোজন ড্রাই-ফ্রুটস। টিন-এজ থেকে শুরু করে বয়স্ক, প্রায় সকলেরই খুব পছন্দের এই ড্রাই-ফ্রুটস। স্বাদ ছাড়াও চটজলদি অল্প খিদে মেটাতেও এর জুড়ি মেলা ভার। এছাড়া আরও কিছু পুষ্টিগুণ আছে এই ড্রাই-ফ্রুটসের। তাই পরের বার খাওয়ার আগেই আস্তে-আস্তে জেনে নাও বেশ কিছু বহুল ব্যবহৃত ড্রাই-ফ্রুটসের গুণাবলি। আজ রইল আমন্ড ও আখরোট :-
আমন্ড- আমন্ডে প্রচুর পরিমাণে ভিটামিন-ই আর ফ্যাটি অ্যাসিড আছে। পাস্তা, স্যালাড বা অন্য কোনও খাবারের সঙ্গে রোজ ছ’-সাতটি আমন্ড খেলে শুধু যে খাবারের স্বাদ বাড়ে তা-ই নয়, কোলেস্টেরলের মাত্রা আর রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও ব্লাড শুগার নিয়ন্ত্রণের আর ওজন কমানোর ক্ষমতা আছে এর।
আখরোট- রোজ চার থেকে সাতটি আখরোট স্মৃতিশক্তি বাড়াতে, মানসিক চাপ কাটাতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাস ক্যানসারের সম্ভাবনা কমায়। আখরোটে উপস্থিত অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বক ভাল রাখে। এছাড়াও এতে উপস্থিত বায়োটিন চুল পড়া রোধ করে।