শীতের সময় বাজারে সহজলভ্য হলেও এখন সারা বছরই কমলা পাওয়া যায়। কিন্তু সুস্বাদু এই ফলটির গুণাগুণ আমরা অনেকেই জানি না, কিংবা জানলেও নিয়মিত খাওয়ার অভ্যাস করি না। বিশেষজ্ঞদের মতে, কমলা শুধু সুস্বাদু নয়, এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নানা ধরনের শারীরিক সমস্যা প্রতিরোধে সাহায্য করে।
কমলার স্বাস্থ্য উপকারিতা
🔸 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:
কমলায় প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত কমলা খেলে সাধারণ সর্দি-কাশি থেকে শুরু করে জটিল সংক্রমণও দূরে থাকে।
🔸 ত্বক উজ্জ্বল ও তারুণ্য ধরে রাখে:
কমলার অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বলিরেখা দূর করে দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
🔸 শরীর চাঙ্গা রাখে:
ভিটামিন ‘সি’-এর ঘাটতি হলে শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে। কমলা শরীরে প্রয়োজনীয় ভিটামিনের ঘাটতি পূরণ করে কর্মশক্তি বাড়ায়।
🔸 রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে:
কমলায় থাকা ভিটামিন বি-৬ ও ম্যাগনেসিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। নিয়মিত কমলা খেলে হৃদরোগের ঝুঁকি কমে।
🔸 ক্যান্সারের ঝুঁকি কমায়:
কমলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার ও স্কিন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
🔸 দৃষ্টিশক্তি ভালো রাখে:
কমলায় থাকা ভিটামিন ‘এ’ চোখের জন্য উপকারী। এটি শিশু থেকে বৃদ্ধ, সবারই দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।
🔸 ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে:
কমলায় থাকা উচ্চমাত্রার আঁশ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
পুষ্টিবিদদের মতে, সুস্থ থাকতে এবং শরীরকে চাঙ্গা রাখতে প্রতিদিন অন্তত একটি কমলা খাওয়া উচিত। তাই সুস্বাদু এই ফলটিকে আজ থেকেই খাদ্যতালিকায় যুক্ত করুন!