লেবু চিপে খোসা ফেলে দিচ্ছেন? অজান্তেই ডাস্টবিনে ফেলছেন মহৌষধ! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

আমরা সাধারণত লেবুর রস খেয়ে খোসাটা আবর্জনার ঝুড়িতে ফেলে দিই। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেছেন, লেবুর রসের চেয়েও এর খোসায় পুষ্টিগুণ অনেক বেশি! একাধিক মারণ রোগ প্রতিরোধে লেবুর খোসা এখন চিকিৎসকদের নতুন পরামর্শ।

গবেষকদের মতে, লেবুর খোসায় আছে প্রচুর পরিমাণে ‘লিমোনিন’ এবং ‘ফ্ল্যাভোনয়েড’, যা শরীরে ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা দেয়। এছাড়া এতে রসের তুলনায় ৫ থেকে ১০ গুণ বেশি ভিটামিন সি এবং ক্যালসিয়াম থাকে, যা হাড়ের গঠন মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। হৃদরোগীদের জন্য এটি অত্যন্ত কার্যকরী; কারণ লেবুর খোসা রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে।

খাওয়ার নিয়ম হিসেবে বিজ্ঞানীরা জানাচ্ছেন, লেবুর খোসা ভালো করে ধুয়ে কুরে নিয়ে (Grated) সালাদ, দই বা চায়ে মিশিয়ে খাওয়া যেতে পারে। এমনকি খোসা শুকিয়ে গুঁড়ো করে রাখলে তা রান্নার স্বাদ বাড়াতে এবং শরীরকে ডিটক্স করতে ম্যাজিকের মতো কাজ করে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy