রোগা শরীরেও পেটের মেদ? ডায়াবেটিসের ঝুঁকি নেই তো আপনার? কী বলছে চিকিৎসক

জীবনযাত্রার ত্রুটি এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে আমাদের অনেকের শরীরেই মেদ জমে। তবে রোগা চেহারার ব্যক্তিদের পেটে মেদ জমলে, সে বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের মতে, রোগা চেহারার মানুষের পেটে মেদ জমলে শরীরে অ্যান্টি-ইনসুলিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এর ফলে শরীরে ইনসুলিনের স্বাভাবিক মাত্রা কমতে শুরু করে। আর এই কারণে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।
বিশেষজ্ঞরা বলছেন, যাদের চেহারার ধরন রোগাটে, তাদের পেটের মেদের দিকে বিশেষভাবে নজর রাখা উচিত। কারণ, গোটা শরীরে মেদ জমলে ইনসুলিনের মাত্রা যতটা কমে, শুধুমাত্র পেটে মেদ জমলে ইনসুলিনের মাত্রা তার চেয়ে অনেক বেশি পরিমাণে হ্রাস পায়। তাই যদি আপনার চেহারার গঠন রোগা হয়, তবে পেটে মেদ জমতে দেবেন না। তেমন পরিস্থিতি তৈরি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। পেটের মেদ নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম অত্যন্ত জরুরি।