ঘুমের পজিশন বা শোয়ার ভঙ্গি আমাদের শরীরের ওপর কতটা প্রভাব ফেলে, তা আমরা অনেকেই গুরুত্ব দিই না। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে, বাম দিকে ফিরে ঘুমানো হলো শরীরের জন্য সবচেয়ে স্বাস্থ্যকর উপায়। আমাদের শরীরের অঙ্গসংস্থান অনুযায়ী, বাম দিকে ফিরে শুলে বিশেষ কিছু শারীরিক প্রক্রিয়া ত্বরান্বিত হয়:
১. হজমশক্তির উন্নতি: পাকস্থলী শরীরের বাম দিকে থাকে, তাই এই দিকে ফিরে শুলে অভিকর্ষজ বলের কারণে খাবার দ্রুত হজম হয় এবং অম্বল বা বুক জ্বালাপোড়া কমে।
২. হার্টের সুরক্ষা: বাম দিকে ফিরলে হৃদপিণ্ডের রক্ত সঞ্চালন সহজ হয়, ফলে হার্টের ওপর চাপ কম পড়ে।
৩. টক্সিন দূর করা: লিম্ফ্যাটিক সিস্টেম বাম দিকে বেশি সক্রিয় থাকে, যা শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে।
৪. ঘেঁানি কমানো: যাদের নাক ডাকার সমস্যা আছে, বাম দিকে ফিরে শুলে তাদের শ্বাসনালী পরিষ্কার থাকে এবং নাক ডাকা কমে।
৫. পিঠের ব্যথা উপশম: এই ভঙ্গিতে ঘুমালে মেরুদণ্ডের ওপর চাপ কম পড়ে, যা দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা কমাতে সহায়ক।