অনেকেরই অভ্যাস মাঝরাতে ফ্রিজ খুলে খাবার খোঁজা। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘নাইট ইটিং সিনড্রোম’ বলা হয়। কিন্তু এই মাঝরাতের খিদে আপনার শরীরের জন্য কোনো অশনি সংকেত নয় তো? গবেষকরা বলছেন, এটি শুধু কোনো অভ্যাস নয়, বরং আপনার হরমোনের ভারসাম্যের অভাব বা গুরুতর মানসিক চাপের লক্ষণ হতে পারে।
কেন এমন হয়?
হরমোনের তারতম্য: রক্তে লেপটিন (যা খিদে নিয়ন্ত্রণ করে) এবং গ্রেলিন (যা খিদে বাড়ায়) হরমোনের ভারসাম্য নষ্ট হলে মাঝরাতে খিদে পায়।
মানসিক চাপ ও দুশ্চিন্তা: সারাদিনের স্ট্রেস কমাতে শরীর ‘কর্টিসল’ হরমোন নিঃসরণ করে, যা মাঝরাতে আপনাকে জাঙ্ক ফুড খেতে প্ররোচিত করে।
অপর্যাপ্ত প্রোটিন: রাতে সঠিক পরিমাণে প্রোটিন বা ফাইবার না খেলে রক্তে শর্করার মাত্রা কমে যায়, ফলে মাঝরাতে শরীর ক্যালোরির দাবি জানায়।
ইনসোমনিয়া: ঘুম না আসার সমস্যার সাথে খিদের সরাসরি যোগ রয়েছে।
মাঝরাতের এই অনিয়মিত খাদ্যাভ্যাস থেকে ওবেসিটি, টাইপ-২ ডায়াবেটিস এবং হার্টের সমস্যা হতে পারে। তাই রাতে ঘুমানোর আগে সঠিক পুষ্টিকর আহার নিশ্চিত করুন এবং স্ট্রেস থেকে দূরে থাকুন।





