মলের সঙ্গে রক্ত? হতে পারে কোলন ক্যানসারের ইঙ্গিত, জেনে নিন পার্থক্য!

পেটের ছোট-বড় সমস্যায় আমরা কমবেশি সবাই ভোগি। অনেক সময় সাধারণ সমস্যা ভেবে অনেকেই বড় রোগের লক্ষণগুলোকে অবহেলা করেন। ঠিক তেমনই, মাঝেমধ্যে মলের সঙ্গে রক্ত যাওয়ার সমস্যাকে অনেকে সাধারণ ভেবে ভুল করেন। কিন্তু এটি হতে পারে কোলন ক্যানসারের একটি গুরুতর লক্ষণ।

নারী-পুরুষ নির্বিশেষে এই রোগে আক্রান্ত হতে পারেন। তবে আশার কথা হলো, জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এই রোগ থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব। গবেষকদের মতে, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত শরীরচর্চার মাধ্যমে কোলন ক্যানসারের ঝুঁকি শতকরা ৪৫ ভাগ পর্যন্ত কমিয়ে আনা যায়।

কোলন ক্যানসার কেন হয় এবং কখন ঝুঁকি বাড়ে?
বিশেষজ্ঞদের মতে, পরিবারে কারও কোলন ক্যানসার থাকলে অন্যদেরও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। কোলন ক্যানসার সৃষ্টিকারী MSH3 ভাইরাস জিন এর মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে সহজেই ছড়িয়ে পড়তে পারে।

এক্ষেত্রে মানবদেহের মলাশয়ে ব্যাঙের ছাতার মতো কিছু পলিপ তৈরি হয়। প্রাথমিক অবস্থায় এর চিকিৎসা না করালে তা কোলন ক্যানসারে রূপ নেয়। বিশেষজ্ঞদের মতে, কোলন ক্যানসার প্রাথমিক পর্যায়ে তেমনভাবে বোঝা যায় না, ফলে অনেকেই রোগের লক্ষণ টের পান না। যখন বোঝা যায়, তখন প্রায়শই সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সাধারণত কোলন ক্যানসার ৫০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে বেশি দেখা যায়। তবে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আসার কারণে বর্তমানে ৩০-৩৫ বছর বয়সীদের মধ্যেও কোলন ক্যানসার বা রেকটাল ক্যানসারের প্রকোপ বাড়ছে।

ব্রিটেনে সবচেয়ে বেশি মানুষ কোলন বা রেকটাল ক্যানসারেই আক্রান্ত হন।

কোলন বা রেকটাল ক্যানসার চিনবেন কীভাবে?
অর্শ্ব, পাইলস বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় মলত্যাগের সময় রক্ত বের হতে পারে। ঠিক তেমনই, কোলন বা রেকটাল ক্যানসার হলেও মলের সঙ্গে রক্ত বের হয়। তাহলে কোলন ক্যানসারকে আলাদা করে চেনার উপায় কী?

অঙ্কোলজিস্ট বা ক্যানসার বিশেষজ্ঞদের মতে, মলত্যাগের সময় যদি রক্ত বের হয়, তাহলে একবার অন্তত মলের রং দেখুন। মলের রংই বলে দেবে শরীরে কোলন ক্যানসার বাসা বেঁধেছে কি না!

যদি রক্তের রং গাঢ় বা কালো হয়, তাহলে তা গুরুতর চিন্তার বিষয়।
পাইলস হলে মলের সঙ্গে যে রক্ত বের হয়, তা সাধারণত বাদামি রঙের হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যার ক্ষেত্রেও এমন রঙের রক্ত দেখা যেতে পারে।
চিকিৎসকরা বলছেন, মলের রং যদি গাঢ় বাদামি বা কালচে লাল হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
এছাড়া, কোলন ক্যানসার হলে খাওয়ার সময় তলপেটে ব্যথা হতে পারে।