ব্রয়লার মুরগির মাংস: সুস্বাস্থ্যের জন্য কতটা বিপজ্জনক?

আমিষ খাবার আমাদের সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য, আর প্রয়োজনীয় পুষ্টি সরবরাহে মুরগির মাংসের ভূমিকা অনস্বীকার্য। এটি প্রোটিন, ক্যালসিয়াম, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন বি-৩, ভিটামিন বি-৬, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের একটি সমৃদ্ধ উৎস। তবে, সব ধরনের মুরগির মাংসই কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী নয়। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে ব্রয়লার মুরগি মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে।

অনেক ক্ষেত্রেই ব্রয়লার মুরগিকে দ্রুত বাড়াতে ৪০ দিনের মধ্যে ক্ষতিকারক রাসায়নিক ও অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়। নিয়মিত এই মাংস খেলে স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। চলুন, দেখে নেওয়া যাক ব্রয়লার মুরগির পার্শ্বপ্রতিক্রিয়াগুলো কী কী:

১. ক্যান্সারের কারণ হতে পারে
একটি গবেষণা (পোল্ট্রি কনজাম্পশন অ্যান্ড প্রস্টেট ক্যান্সার রিস্ক) অনুযায়ী, উচ্চ তাপমাত্রায় রান্না করা ব্রয়লার মুরগি খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। বিশেষ করে পুরুষের প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা বেশি থাকে। আজকাল জনপ্রিয় তন্দুরি বা গ্রিলড মুরগি উচ্চ তাপমাত্রায় রান্না করা হয়, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

২. ব্যাকটেরিয়ার উপস্থিতি
বেশিরভাগ পোল্ট্রি ফার্মের ব্রয়লার মুরগিতে মারাত্মক ব্যাকটেরিয়া (যেমন স্পাইলেজ ব্যাকটেরিয়া) থাকে। টাটকা এবং স্বাস্থ্যকর মাংস পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ব্রয়লার মুরগিতে উপস্থিত এই ধরনের ব্যাকটেরিয়া একাধিক অসুস্থতার কারণ হতে পারে।

৩. সিগারেটের চেয়েও ক্ষতিকারক
গ্রিলড এবং তন্দুরি ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক, এমনকি ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে। একটি ব্রয়লারের লেগ রোস্ট ৬০টি সিগারেটের সমান ক্ষতিকারক হতে পারে। ব্রয়লার মুরগিতে থাকা প্রোটিনের অণুগুলি উচ্চ তাপমাত্রায় রান্না করার ফলে পরিবর্তিত হয়ে বিপজ্জনক রোগের কারণ হতে পারে।

৪. অস্বাস্থ্যকর ফ্যাট
ব্রয়লার মুরগিতে অস্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা সুস্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। নিয়মিত ব্রয়লার মুরগির মাংস খেলে স্থূলতা, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা সহ নানা জটিলতা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা ব্রয়লারের বদলে দেশি মুরগির মাংস খাওয়ার পরামর্শ দেন।

৫. ক্ষতিকারক রাসায়নিক উপাদান
দ্রুত ওজন বাড়াতে এবং উৎপাদন বৃদ্ধির জন্য ব্রয়লার মুরগিকে ক্ষতিকারক রাসায়নিক, অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ হরমোন ইনজেকশন দেওয়া হয়। এগুলি খেলে স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ে, যা স্থূলতা, পুরুষের প্রজনন সমস্যা এবং মেয়েদের দ্রুত বয়ঃসন্ধির কারণ হতে পারে।

৬. রোগ প্রতিরোধ ক্ষমতার হ্রাস
ব্রয়লার মুরগিকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়। এর ফলে মানুষের শরীরে প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। সাম্প্রতিক একটি গবেষণায় বলা হয়েছে, সপ্তাহে তিনবার ব্রয়লার মুরগি খাওয়া তিনটি অ্যান্টিবায়োটিক ইনজেকশন নেওয়ার সমান।

৭. পুরুষের বন্ধ্যাত্ব
বর্তমানে পুরুষের বন্ধ্যাত্বের অন্যতম কারণগুলির মধ্যে ব্রয়লার মুরগির মাংস অন্যতম। গবেষকদের দাবি, ব্রয়লার মুরগিতে উপস্থিত রাসায়নিকগুলি পুরুষের শুক্রাণু ধ্বংস করে এবং তাদের অক্ষম করে তোলে।