জল খাওয়া নিয়ে বিশেষজ্ঞরা কী বলছেন? সুস্থ থাকতে জেনেনিন

আমরা সবাই জানি জলের অপর নাম জীবন। আমাদের শরীরের ৭০%ই জল দিয়ে তৈরি। তাই সারা দিনে উপযুক্ত পরিমাণ জল খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। অনেকেই বলেন যে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হওয়া উচিত, এক গ্লাস জল পান করা। কিন্তু সত্যিই কি তাই? দেখে নেওয়া যাক ঘুম থেকে উঠেই জল খাওয়া নিয়ে বিশেষজ্ঞরা কী বলছেন।

* এটা প্রমাণিত যে জল খেলে পেট ভরতি লাগে, তাই খাবার খাওয়ার প্রবণতা কিছুটা কমে। ঘুম থেকে উঠেই জল খেলে ব্রেকফাস্টে একগাদা খাওয়ার প্রবণতা কমে। ক্যালোরি ইনটেক কমায় ওজন কমাতেও সাহায্য করে।

* সারা রাত ঘুমিয়ে থাকার ফলে সকালে আমরা যখন ঘুম থেকে উঠি, তখন শরীরে জলের পরিমাণ অনেকটাই কম থাকে। তাই শরীরকে আর্দ্র করতে ঘুম থেকে উঠেই এক গ্লাস জল খাওয়া দরকার।

* কিডনির সাহায্যে শরীরের টক্সিন বেরিয়ে যায়। কিডনির কাজ ভালো রাখতে উল্লেখযোগ্য উপকরণ হল জল। তাই কিডনিকে ভালো রাখতে উপযুক্ত পরিমাণ জল পান করা দরকার।

* তবে এটা ঠিক যে সত্যিই সকালে উঠেই জল খাওয়া কতটা প্রয়োজনীয় তা এখনও প্রমাণিত হয়নি। তবে এতে কোনও ক্ষতি নেই। সকালে উঠেই জল খেতে ইচ্ছে না করলেও সারাদিনে অবশ্যই ২ লিটার জল খাবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy