ঘুমের ঘোরে হঠাৎ মনে হয় পড়ে যাচ্ছেন? চমকে ওঠার আসল কারণ জানলে অবাক হবেন!

গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার ঠিক আগমুহূর্তে হঠাত মনে হয় আপনি উঁচু পাহাড় থেকে পড়ে যাচ্ছেন এবং সজোরে শরীরে একটি ঝাঁকুনি বা ঝটকা লাগে—বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘হিপনিক জার্কস’ (Hypnic Jerks)। সমীক্ষা বলছে, বিশ্বের প্রায় ৭০ শতাংশ মানুষ জীবনের কোনো না কোনো সময়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হন। তবে কেন এমন হয়, তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই।

চিকিৎসকদের মতে, এটি কোনো রোগ নয়, বরং শরীরের একটি অনিচ্ছাকৃত পেশি সংকোচন। যখন আমাদের মস্তিষ্ক ঘুমের গভীরে যাওয়ার প্রস্তুতি নেয়, তখন পেশিগুলো শিথিল হতে শুরু করে। অনেক সময় মস্তিষ্ক এই শিথিলতাকে ‘পড়ে যাওয়া’ বলে ভুল করে এবং শরীরকে রক্ষা করতে পেশিতে দ্রুত সংকেত পাঠায়, যার ফলে ঝটকা লাগে।

অতিরিক্ত ক্লান্তি, মানসিক চাপ, ক্যাফেইন বা কফির নেশা এবং ঘুমের অনিয়ম হিপনিক জার্কস-এর মাত্রা বাড়িয়ে দেয়। এছাড়া যারা ঘুমানোর ঠিক আগেই ভারী ব্যায়াম করেন, তাদের ক্ষেত্রেও এটি বেশি দেখা যায়। এটি সাধারণত ক্ষতিকর নয়, তবে নিয়মিত পর্যাপ্ত ঘুম এবং শোয়ার আগে মন শান্ত রাখলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy