যৌন মিলন কেবল বংশবৃদ্ধি বা স্রেফ আনন্দের বিষয় নয়, এটি সুস্বাস্থ্যের এক অনন্য চাবিকাঠি। আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে, নিয়মিত ও স্বাভাবিক শারীরিক সম্পর্ক নারী ও পুরুষ উভয়ের শরীর ও মনের ওপর জাদুকরী প্রভাব ফেলে। কিন্তু লোকলজ্জার ভয়ে অনেকেই এর স্বাস্থ্যগুণ নিয়ে আলোচনা করেন না।
মিলনের কিছু বিস্ময়কর উপকারিতা:
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত ১-২ বার মিলনে লিপ্ত হন, তাদের শরীরে ‘ইমিউনোগ্লোবিন এ’ (IgA) নামক অ্যান্টিবডি বেশি থাকে, যা সর্দি-কাশি ও সাধারণ ফ্লু প্রতিরোধ করে।
হার্টের সুরক্ষা: নিয়মিত শারীরিক সম্পর্ক রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশ কমিয়ে দেয়।
মানসিক প্রশান্তি: মিলনের সময় শরীরে এন্ডোরফিন এবং অক্সিটোসিনের মতো ‘হ্যাপি হরমোন’ নিঃসরণ হয়, যা দীর্ঘস্থায়ী মানসিক চাপ ও উদ্বেগ কমিয়ে দেয়।
প্রাকৃতিক ব্যথানাশক: এন্ডোরফিন হরমোন মাথাব্যথা, বাতের ব্যথা বা মাসিকের ব্যথার ক্ষেত্রে প্রাকৃতিক পেনকিলারের মতো কাজ করে।
ভালো ঘুম: মিলনের পর প্রোলাক্টিন হরমোন নিঃসরিত হয়, যা শরীরকে শিথিল করে গভীর ও শান্তিপূর্ণ ঘুমে সাহায্য করে।
সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের পাশাপাশি শারীরিক সক্ষমতা বজায় রাখতেও এটি অত্যন্ত জরুরি।