ওজন কমাতে চিয়া সিড খাচ্ছেন? এটা কি আদেও নিরাপদ, জানুন তবে

আজকাল ওজন কমানোর চেষ্টায় অনেকেই বিভিন্ন ধরনের বীজ ভেজানো জল পান করছেন। এই তালিকায় চিয়া সিড অন্যতম জনপ্রিয়। শুধু ভেজানো জল নয়, অনেকে স্মুদি বা ব্রেকফাস্টের মেনুতেও চিয়া সিড যোগ করেন। চিয়া সিড নিঃসন্দেহে একটি পুষ্টিকর খাবার। এতে থাকা ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে, একটানা অনেক দিন ধরে চিয়া সিড খেলে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত ফাইবার পেটের জন্য ভালো নয় এবং বদহজমের কারণ হতে পারে।
এছাড়াও, সকলের জন্য চিয়া সিড খাওয়া স্বাস্থ্যকর নাও হতে পারে। কিছু বিশেষ ক্ষেত্রে এই বীজ নিয়মিত খেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। চলুন দেখে নেওয়া যাক, কাদের চিয়া সিড খাওয়া উচিত নয়:
সাধারণত ফাইবার এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ চিয়া সিড স্বাস্থ্যের জন্য উপকারী। তবে কিছু মানুষের শরীরের জন্য এটি ক্ষতিকর হতে পারে। কাদের জন্য এই বীজ বিপজ্জনক, তা জেনে রাখা জরুরি।
যারা ব্লাড সুগারের ওষুধ খান: চিয়া সিড প্রাকৃতিকভাবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে, যারা নিয়মিত ব্লাড সুগারের ওষুধ খান, তাদের চিয়া সিড খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা উচিত। কারণ, চিয়া সিড ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে।
যাদের লো ব্লাড প্রেশার রয়েছে: যাদের রক্তচাপের মাত্রা কম, তাদের নিয়মিত চিয়া সিড খাওয়া উচিত নয়। চিয়া সিড রক্তচাপ আরও কমিয়ে দিতে পারে, যার ফলে মাথা ঘোরা এবং চোখে অন্ধকার দেখার মতো সমস্যা হতে পারে।
যাদের পেটের সমস্যা রয়েছে: একটানা অনেক দিন ধরে চিয়া সিড খেলে পেটের সমস্যা দেখা দিতে পারে। যাদের এমনিতেই পেটের বিভিন্ন রোগ, যেমন – গ্যাস, অম্বল বা হজমের সমস্যা রয়েছে, তাদের চিয়া সিড এড়িয়ে চলা উচিত।
যাদের অ্যালার্জির প্রবণতা রয়েছে: লাগাতার চিয়া সিড খেতে থাকলে শরীরে বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা দিতে পারে। ত্বকে র্যাশ, চুলকানি এবং শ্বাসকষ্টের মতো সমস্যা চিয়া সিডের কারণে হতে পারে।
সুতরাং, ওজন কমানোর জন্য চিয়া সিড খাওয়ার আগে নিজের শারীরিক অবস্থা বিবেচনা করা জরুরি। যদি আপনি উপরোক্ত কোনো স্বাস্থ্য সমস্যার শিকার হন, তবে চিয়া সিড খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা অপরিহার্য।