অকালে চুল পাকা? কারি পাতার জাদুতে সুস্থ থাকবে চুল, বাড়বে হজমশক্তিও!

আজকাল অল্প বয়সেই চুল পেকে যাওয়ার সমস্যা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে এটি জিনগত কারণে অর্থাৎ পারিবারিক সূত্রে হতে পারে। তবে অতিরিক্ত মানসিক চাপ, ড্রায়ারের ব্যবহার, বিভিন্ন স্টাইলিং প্রোডাক্টের ব্যবহার এবং রোদে বেশি ঘোরাঘুরির কারণেও অকালে চুল পেকে যেতে পারে। তবে সুখবর হলো, এই সমস্যা সহজেই আটকানো সম্ভব।
প্রাথমিক পর্যায়ে অকালপক্কতা নিরাময়ের জন্য একটি পাতা অত্যন্ত কার্যকরী, আর সেটি হলো কারি পাতা। এই কারি পাতা যদি চুলের গোড়ায় লাগানো যায়, তা পুষ্টি বৃদ্ধি করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের সামগ্রিক স্বাস্থ্যও ভালো রাখে।
ঘরেই তৈরি করুন কারি পাতার হেয়ার মাস্ক:
ব্যবহার পদ্ধতি:
১. প্রথমে নারকেল তেল গরম করে নিন।
২. বার্নার বন্ধ করে গরম তেলে কারি পাতাগুলো দিয়ে দিন।
৩. পাতার গন্ধ ও পুষ্টিগুণ যাতে পুরোপুরি তেলের সঙ্গে মিশে যায়, সেই সময়টুকু দিন, অন্তত ২০ মিনিট।
৪. এরপর তেল পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে, উষ্ণ তেলটি ভালো করে মাথার চুলে ও চুলের গোড়ায় মালিশ করুন।
৫. সারারাত সেই তেল মাথায় রেখে পরদিন সকালে শ্যাম্পু করে নিন। একই সঙ্গে জলে পাতিলেবু মিশিয়ে কন্ডিশনিংও করে নিতে পারেন।
৬. আরও একটু বেশি ফল পেতে ধোয়ার আগে চুলে ভিটামিন ই তেল ব্যবহার করতে পারেন। এতে চুল নরম ও মসৃণ হবে।
কারি পাতার অন্যান্য বিস্ময়কর উপকারিতা:
কারি পাতা শুধু চুলের যত্নেই নয়, এর আরও অনেক স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে:
হজম ক্ষমতা বাড়ায়: খালি পেটে কারি পাতা খেলে হজমশক্তি বাড়ে। কারণ, এই পাতা হজমের সাহায্যকারী এনজাইমকে উদ্দীপিত করে এবং অন্ত্রকে সুস্থ রাখে। হজম ভালো হওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য কমে।
বমি বমি ভাব কমায়: কারি পাতা বমি বমি ভাব কমাতে সাহায্য করে। এটি হজমশক্তি বাড়ায়, যা এই ধরনের সমস্যা সমাধানে সহায়তা করে।
ওজন কমায়: কাঁচা কারি পাতা চিবালে ওজন কমে, হজমশক্তি বাড়ে এবং ডিটক্সিফিকেশন হয়। এটি ভালো কোলেস্টেরলের মাত্রাও বাড়াতে সাহায্য করে।
অন্যান্য স্বাস্থ্য সুবিধা: এছাড়াও, কারি পাতা দৃষ্টিশক্তি বাড়াতে, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।