সাবধান! একটি সিগারেট কীভাবে আপনার হার্টকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে? দেখুন গা শিউরে ওঠা তথ্য।

আমাদের অনেকেরই ধারণা, ধূমপান মানেই কেবল ফুসফুসের ক্ষতি। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে, ধূমপান আপনার হৃদযন্ত্র বা হার্টের সবচেয়ে বড় শত্রু। প্রতিদিনের একটি ছোট্ট সিগারেট কীভাবে আপনার হার্ট ড্যামেজ করে দিচ্ছে, তা জানলে আপনি আজই ধূমপান ছাড়তে বাধ্য হবেন।

ধূমপান করার সাথে সাথে তামাকের নিকোটিন এবং কার্বন মনোক্সাইড রক্তে মিশে যায়। নিকোটিন হৃদস্পন্দন বাড়িয়ে দেয় এবং রক্তচাপকে অস্বাভাবিক মাত্রায় তুলে দেয়। এর ফলে হার্টকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। অন্যদিকে, কার্বন মনোক্সাইড রক্তে অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়, ফলে হৃদপিণ্ড পর্যাপ্ত অক্সিজেন পায় না।

সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, ধূমপান রক্তনালীর ভেতরের দেওয়ালে চর্বি বা ‘প্লাক’ জমতে সাহায্য করে, যাকে চিকিৎস পরিভাষায় ‘অ্যাথেরোস্ক্লেরোসিস’ বলা হয়। এর ফলে রক্তনালী সরু হয়ে যায় এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয়। যখন এই বাধা চরম পর্যায়ে পৌঁছায়, তখনই ঘটে হার্ট অ্যাটাক। তাই সুস্থ হার্ট পেতে চাইলে তামাককে আজই ‘না’ বলুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy