নারীদের ক্যানসারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ ডিম্বাশয়ের ক্যান্সার। এর উপসর্গগুলো এতটাই সাধারণ যে মহিলারা অনেক সময় একে হজমের সমস্যা বা সাধারণ শারীরিক দুর্বলতা ভেবে এড়িয়ে যান। কিন্তু প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এই রোগ নিরাময় সম্ভব।
যে লক্ষণগুলো দেখলেই সাবধান হবেন:
পেট ফোলা ভাব: কোনো কারণ ছাড়াই পেট ফোলার সমস্যা বা ‘ব্লোটিং’ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা উদ্বেগের বিষয়।
খাওয়ায় অনীহা: খুব অল্প খাবার খেলেই পেট ভরে যাওয়া বা খাওয়ার রুচি কমে যাওয়া ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
ঘন ঘন প্রস্রাব: মূত্রথলিতে চাপ অনুভব করা এবং ঘন ঘন প্রস্রাবের বেগ পাওয়া ডিম্বাশয়ের টিউমারের সংকেত হতে পারে।
তলপেটে ব্যথা: পিরিয়ড ছাড়াও তলপেটে বা কোমরে একটানা ব্যথা অনুভব করা স্বাভাবিক নয়।
শারীরিক পরিবর্তন: হঠাৎ ওজন কমে যাওয়া বা অতিরিক্ত ক্লান্তি অনুভব করাও এর অন্যতম উপসর্গ।