শরীরে কোথাও চোট পেলে কালশিটে পড়া স্বাভাবিক। কিন্তু যদি দেখেন বিনা আঘাতেই শরীরের বিভিন্ন স্থানে কালশিটে বা নীলচে ছোপ দেখা দিচ্ছে, তবে বিষয়টি একেবারেই অবহেলার নয়। চিকিৎসকদের মতে, এটি শরীরের ভেতরে কোনো গুরুতর সমস্যার প্রাথমিক সতর্কতা হতে পারে।
বিনা কারণে কালশিটে পড়ার পেছনে থাকতে পারে লিভারের সমস্যা বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় বিঘ্ন। বিশেষ করে যদি রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যায় বা হিমোফিলিয়ার মতো কোনো রোগ থাকে, তবে এমন দাগ দেখা দেয়। এছাড়া ভিটামিন-সি বা কে-এর তীব্র অভাব থাকলেও ত্বকের নিচে রক্তক্ষরণ হয়ে কালশিটে পড়ে। কিডনিজনিত সমস্যা বা দীর্ঘস্থায়ী কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও এটি দেখা দিতে পারে। তাই আপনার বা পরিচিত কারও শরীরে এমন রহস্যময় দাগ ঘনঘন দেখা দিলে দেরি না করে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করান।





