হাড়কাঁপানো বাতের ব্যথা হোক বা দীর্ঘদিনের মাইগ্রেন—শরীরের যেকোনো যন্ত্রণায় আমরা প্রথমেই দৌড়াই ব্যথানাশক বা পেইনকিলারের দিকে। কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন, ঘন ঘন এই ওষুধ খাওয়ার ফলে কিডনি ও লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। তবে সমাধান রয়েছে আপনার হাতের কাছেই। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা এমন এক ‘ভেষজ চা’ বা হার্বাল টি-এর কথা জানিয়েছেন, যা শরীরের প্রদাহ কমিয়ে প্রাকৃতিক ব্যথানাশকের মতো কাজ করে।
এই বিশেষ পানীয়টির প্রধান উপাদান হলো আদা এবং হলুদ। হলুদে থাকা ‘কারকিউমিন’ এবং আদার ‘জিনজারল’ উপাদান সরাসরি আমাদের স্নায়ুর ওপর কাজ করে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, যা দ্রুত ব্যথা উপশমে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত এই চা পানে পেশির টান, ঋতুস্রাবের যন্ত্রণা এমনকি দাঁতের ব্যথায় দ্রুত আরাম মেলে। এটি তৈরি করাও খুব সহজ; ফুটন্ত জলে এক টুকরো আদা, এক চিমটি হলুদ এবং সামান্য গোলমরিচ দিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। এরপর ছেঁকে নিয়ে মধু মিশিয়ে পান করলেই কেল্লাফতে! গোলমরিচ হলুদের কার্যকারিতা কয়েক গুণ বাড়িয়ে দেয়। সুস্থ থাকতে কৃত্রিম ওষুধের ওপর নির্ভরতা কমিয়ে এই প্রাকৃতিক পানীয়টি ট্রাই করে দেখুন, ফলাফল দেখে আপনিও চমকে যাবেন।