দুগ্ধজাত খাবার ছাড়ার কথা ভাবছেন? শরীরের বড় পরিবর্তনগুলো আগে জেনে নিন

প্রতিদিনের খাদ্যতালিকায় দুধ বা দুগ্ধজাত খাবার একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু ল্যাকটোজ ইনটলারেন্স বা অন্ত্রের স্বাস্থ্য সচেতনতায় অনেকেই এটি বাদ দেওয়ার কথা ভাবেন। বিশেষজ্ঞরা বলছেন, টানা দুই সপ্তাহ দুগ্ধজাত খাবার বর্জন করলে শরীরে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আসতে পারে।

প্রথমত, ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে দুগ্ধজাত পণ্য বন্ধ করলে পেট ফাঁপা, গ্যাস ও হজমের অস্বস্তি দ্রুত কমে যায়। এটি আপনার অন্ত্রকে অনেকটা আরাম দেয়। তবে মনে রাখতে হবে, দুগ্ধজাত খাবার ক্যালসিয়ামের প্রধান উৎস। তাই এটি বাদ দিলে তিল, টোফু, বাদাম ও শাকসবজির মতো বিকল্প খাবার তালিকায় রাখা জরুরি। দ্বিতীয়ত, দইয়ের মতো প্রোবায়োটিকজাতীয় খাবার বর্জন করলে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া কমে যেতে পারে; সেক্ষেত্রে গাঁজানো উদ্ভিদজাত খাবার বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।

এছাড়া দুগ্ধজাত পণ্যে ভিটামিন-ডি থাকে, যা ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। দীর্ঘমেয়াদে এগুলো বর্জন করলে হাড়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হয়। সবশেষে, অনেকের ক্ষেত্রে দুগ্ধজাত খাবার বাদ দিলে ত্বকের প্রদাহ কমে এবং ব্রণের উপদ্রব হ্রাস পায়। তবে এই ফলাফল ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। সুতরাং, দুগ্ধজাত খাবার বাদ দেওয়ার আগে পর্যাপ্ত পুষ্টির বিকল্প নিশ্চিত করুন, যাতে শরীরের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত না হয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy