সকালের এক কাপ গরম কফি আমাদের দিনটি শুরু করতে সাহায্য করে। তবে সেই কফিতে যদি চিনি ও দুধের প্রলেপ থাকে, তবে তা উপকারের চেয়ে ক্ষতিই করে বেশি। সমীক্ষা বলছে, বিশুদ্ধ ব্ল্যাক কফি পানে শরীরে এমন কিছু পরিবর্তন আসে যা আধুনিক চিকিৎসাবিজ্ঞানকে অবাক করে দিচ্ছে।
সমীক্ষায় উঠে আসা ব্ল্যাক কফির ৭টি প্রধান উপকারিতা:
১. দ্রুত মেদ ঝরানো: ব্ল্যাক কফিতে কোনো ক্যালোরি থাকে না। এটি মেটাবলিজম বা বিপাক হার ৫০% পর্যন্ত বাড়িয়ে দেয়, যা ব্যায়ামের সময় চর্বি পোড়াতে সাহায্য করে।
২. স্মৃতিশক্তি বৃদ্ধি: গবেষণায় দেখা গিয়েছে, চিনি ছাড়া কফি খেলে মস্তিষ্কের স্নায়ু সচল থাকে। এটি আলঝেইমার্স এবং পারকিনসন্স-এর মতো বার্ধক্যজনিত রোগ প্রতিরোধে সহায়তা করে।
৩. ডায়াবেটিস নিয়ন্ত্রণ: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষা অনুযায়ী, দিনে ২ কাপ চিনি ছাড়া ব্ল্যাক কফি পান করলে টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে।
৪. লিভারের সুরক্ষা: কফি লিভার ক্যানসার এবং লিভার সিরোসিস রুখতে সাহায্য করে। লিভারের ক্ষতিকর এনজাইম নিয়ন্ত্রণে এটি অত্যন্ত কার্যকর।
৫. হৃদরোগের ঝুঁকি হ্রাস: পরিমিত ব্ল্যাক কফি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং স্ট্রোক বা হৃদরোগের সম্ভাবনা কমায়।
৬. অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর: কফিতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ, পটাশিয়াম এবং ভিটামিন বি২ ও বি৫। এটি শরীরের ভেতরকার দূষিত পদার্থ বা টক্সিন বের করে দেয়।
৭. মনমেজাজ ফুরফুরে রাখা: কফি পানে ডোপামিন হরমোন নিঃসরণ বাড়ে, যা মানসিক চাপ ও অবসাদ কাটিয়ে মুহূর্তেই মন ভালো করে দেয়।
সতর্কতা:
অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। দিনে ৩ কাপের বেশি কফি খেলে অনিদ্রা বা হজমের সমস্যা হতে পারে। কফি পানের সেরা সময় হলো সকাল ১০টা থেকে দুপুর ৩টের মধ্যে।