খেজুরকে বলা হয় ‘সুপারফুড’। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং প্রাকৃতিক শর্করা। পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে খেজুর খাওয়া শরীরের জন্য মহৌষধের মতো কাজ করে। দেখে নিন এর সেরা ৫টি উপকারিতা:
তাতক্ষণিক এনার্জি: খেজুরে থাকা প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজ সকালে ঘুম থেকে ওঠার পর শরীরের ক্লান্তি দূর করে দ্রুত শক্তি জোগায়।
হজমশক্তির উন্নতি: প্রচুর ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।
রক্তাল্পতা দূর করে: আয়রনের চমৎকার উৎস হওয়ায় নিয়মিত খালি পেটে খেজুর খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এবং অ্যানিমিয়া প্রতিরোধ হয়।
হৃদরোগের ঝুঁকি কমায়: খেজুরে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট রক্তনালীতে কোলেস্টেরল জমতে বাধা দেয়, যা হার্টকে সুস্থ রাখে।
মস্তিষ্কের কর্মক্ষমতা: এটি মস্তিষ্কের স্নায়বিক উত্তেজনা কমিয়ে স্মৃতিশক্তি বাড়াতে এবং মনঃসংযোগ বৃদ্ধিতে সাহায্য করে।





