আপনার হৃদযন্ত্র কি সুস্থ? নিজের বুড়ো আঙুল দিয়ে মাত্র ১ মিনিটে জেনে নিন আসল সত্য

হৃদরোগ বা হার্ট অ্যাটাক বর্তমান সময়ের সবচেয়ে বড় আতঙ্ক। অনেক সময় কোনো বড় লক্ষণ ছাড়াই শরীরে বাসা বাঁধে এই মারণব্যাধি। তবে সাম্প্রতিক এক গবেষণায় চিকিৎসকরা দাবি করেছেন, প্রাথমিক পর্যায়ে হৃদরোগের আশঙ্কা জানার এক অতি সহজ কৌশল লুকিয়ে আছে আপনার হাতের বৃদ্ধাঙ্গুলিতেই। কোনো দামী পরীক্ষা ছাড়াই ঘরে বসে আপনি প্রাথমিক ধারণা পেতে পারেন।

এই পদ্ধতিটি অত্যন্ত সহজ। নিজের হাতের তালু প্রসারিত করুন এবং বৃদ্ধাঙ্গুলিকে ভেতরের দিকে অর্থাৎ কনিষ্ঠ আঙুলের গোড়ার দিকে যতটা সম্ভব প্রসারিত করার চেষ্টা করুন। যদি আপনার বৃদ্ধাঙ্গুলি হাতের তালুর মাঝখান অতিক্রম করে অনেক দূর চলে যায়, তবে তা শরীরের টিস্যু বা ধমনীর নমনীয়তার লক্ষণ হতে পারে। চিকিৎসকদের মতে, যাদের বৃদ্ধাঙ্গুলি অস্বাভাবিকভাবে বেশি প্রসারিত হয়, তাদের মহাধমনী বা ‘অ্যাওরটা’ (Aorta) প্রসারিত হওয়ার ঝুঁকি থাকতে পারে, যা হৃদরোগের একটি অন্যতম সংকেত। তবে এটি চূড়ান্ত রোগ নির্ণয় নয়, বরং একটি প্রাথমিক সতর্কবার্তা। যদি এমন লক্ষণ দেখেন, তবে দেরি না করে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy