দক্ষিণী সিনেমার ‘পাওয়ার কাপল’ রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার দীর্ঘদিনের জল্পনা অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বসছে তাঁদের বিয়ের গ্র্যান্ড আসর। ২৪ তারিখ থেকেই শুরু হয়েছে উৎসবের আমেজ। এই মেগা ওয়েডিংয়ের জন্য উদয়পুরের তিনটি প্রিমিয়াম হোটেল—আইটিসি মেমেন্টোস, র্যাফেলস এবং ফেয়ারমন্ট উদয়পুর প্যালেসকে বেছে নিয়েছেন এই তারকা জুটি।
বিলাসবহুল আয়োজন ও খরচ:
বিয়ের মূল অনুষ্ঠানটি হবে ‘আইটিসি মেমেন্টোস’-এ, যা প্রায় ১০৬ একর পাহাড় ও জঙ্গলে ঘেরা এক রাজকীয় রিসোর্ট। এখানকার প্রেসিডেন্সিয়াল স্যুটের এক রাতের ভাড়া ২ লক্ষ টাকারও বেশি। সাধারণ ঘরের ভাড়াই শুরু হয় ৩৫,০০০ টাকা থেকে। বিয়ের বাজেট ১ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ৬৬ কোটি টাকার মালিক রশ্মিকা এবং প্রায় ৭০ কোটির মালিক বিজয়ের জন্য এই রাজকীয় আয়োজন একেবারেই মানানসই।
ভিরোশ প্রিমিয়ার লিগ:
উৎসবের শুরুতে ইতিমধ্যেই দুই পরিবারের মধ্যে হয়ে গিয়েছে ‘ভিরোশ প্রিমিয়ার লিগ’ নামক একটি ক্রিকেট ম্যাচ, যার ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল। রাজস্থানি ঐতিহ্যের পাশাপাশি থাকছে আন্তর্জাতিক খাবারের এলাহি আয়োজন। এখন শুধু অপেক্ষা ২৬ ফেব্রুয়ারির, যখন সাত পাকে বাঁধা পড়বেন পর্দার ‘শ্রীভল্লি’ ও ‘অর্জুন রেড্ডি’।