দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার প্রেম নিয়ে গুঞ্জন বহুদিনের। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করল একটি ভাইরাল ভিডিও। হায়দ্রাবাদে বিজয়ের বিলাসবহুল বাড়িটি এখন ঝলমলে আলোয় সেজে উঠেছে। সাধারণত বিয়ে বা বড় কোনো উৎসব ছাড়া বাড়ি এমন রাজকীয় সাজে সাজানো হয় না। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে প্রশ্ন উঠেছে—তবে কি সত্যিই চার হাত এক হতে চলেছে?
জল্পনার আগুনে ঘি ঢেলেছেন স্বয়ং রশ্মিকাও। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে এক ব্যক্তি রশ্মিকাকে দেখা মাত্রই ‘শাদি মুবারক’ বলে সম্বোধন করেন। উত্তরে কোনো প্রতিবাদ না করে বরং মুচকি হেসে অভিনেত্রী বলেন, “আমি জানি না আপনি কী বলছেন।” রশ্মিকার এই রহস্যময় হাসি আর এড়িয়ে যাওয়ার ভঙ্গি নেটিজেনদের কাছে স্পষ্ট ইঙ্গিত বলে মনে হচ্ছে। একদিকে বিজয়ের বাড়িতে বিয়ের আমেজ, অন্যদিকে রশ্মিকার এমন লাজুক জবাব—সব মিলিয়ে দুই তারকার সাত পাকে বাঁধা পড়ার খবর এখন টলিউড থেকে বলিউড পর্যন্ত দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এখন দেখার, সত্যিই কি খুব শীঘ্রই কোনো সুখবর আসতে চলেছে, নাকি এটি অন্য কোনো ঘরোয়া অনুষ্ঠানের প্রস্তুতি!