‘বর খেদিয়ে দিয়েছে’ থেকে কুরুচিকর কটাক্ষ! মেয়ের পদবি মুছতে গিয়ে কর্পোরেশনে চরম হেনস্থা স্বরলিপির

অভিনেত্রী তথা সঞ্চালিকা স্বরলিপি তাঁর ব্যক্তিগত জীবনে এক অদ্ভুত আইনি জটিলতার মুখোমুখি। নিজের নামের সঙ্গে কোনো পদবি ব্যবহার না করা স্বরলিপি চান না তাঁর মেয়ে সহচরীও বাবা বা মায়ের কোনো পদবি বহন করুক। কিন্তু কলকাতা কর্পোরেশনের অসহযোগিতা এবং আধিকারিকদের একাংশের কুরুচিকর মন্তব্যে বিদ্ধ হতে হচ্ছে এই সিঙ্গেল মাদারকে।

করপোরেশনে কুরুচিকর আক্রমণ:
TV9 বাংলাকে স্বরলিপি জানান, মেয়ের জন্মের পর থেকেই তিনি পদবিহীন সার্টিফিকেটের চেষ্টা করছেন। ডিভোর্সের আগে ও পরে একাধিকবার কর্পোরেশনে গিয়ে তাঁকে শুনতে হয়েছে চরম অপমানজনক কথা। তাঁর দাবি, কিছু আধিকারিক তাঁকে টিটকিরি দিয়ে বলেন, ‘বর খেদিয়ে দিয়েছে, কে জানে আদেও ডিভোর্স হয়েছে কি না!’ এমনকী ফিরহাদ হাকিমের হস্তক্ষেপেও মেলেনি সমাধান। স্বরলিপির পদবিটিকেই মেয়ের নামের শেষে জুড়ে দেওয়ার প্রস্তাব দেয় কর্পোরেশন, যা তিনি মানতে নারাজ।

সিঙ্গেল পেরেন্টদের লড়াই:
স্বরলিপির আক্ষেপ, ন’বছর ধরে নিজের রোজগারে মেয়েকে বড় করলেও নথিতে এখনো বাবার পদবিই রয়ে গিয়েছে। তাঁর প্রশ্ন, ‘বিবাহিত না হলে নাকি এই বদল সম্ভব হত, কিন্তু বিয়ে হয়েছিল বলে কেন এমন জটিলতা?’ চিত্রাঙ্গদা শতরূপার মতো অনেক তারকা পদবি বর্জন করলেও, স্বরলিপির ক্ষেত্রে কর্পোরেশনের এই ‘অমানবিক’ অনড় অবস্থান কবে বদলাবে, এখন সেটাই বড় প্রশ্ন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy