৫০০ টাকা হাতে নিয়ে মুম্বইয়ে পা! আজ কেন জেন-জি-র ‘কুল’ আইকন রবি কিষাণ?

মাত্র ৫০০ টাকা সম্বল করে ১৭ বছর বয়সে মুম্বইতে এসেছিলেন আজকের তারকা ও লোকসভা সাংসদ রবি কিষাণ। ১৯৯১ সালে অভিনয় শুরু করলেও দীর্ঘদিন তাঁকে অপমান ও প্রত্যাখ্যানের মুখে পড়তে হয়েছে। ‘তেরে নাম’-এর পর কাজের অভাবে ভোজপুরি ছবিতে সুযোগ পান এবং এক বছরে ১৭টি ছবিতে কাজ করে রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন।

পরবর্তীতে ‘বিগ বস’ তাঁকে সর্বভারতীয় পরিচিতি দেয়। ‘লাপাতা লেডিস’-এর জন্য ফিল্মফেয়ার ও আইফা জয়ের পাশাপাশি ‘মির্জাপুর: দ্য মুভি’, ‘ধামাল ৪’ ও ‘মামলা লিগ্যাল হ্যায়’-এর সাফল্যে ২০২৬ সাল তাঁর কাছে বিশেষ হয়ে উঠেছে। সংসদীয় কাজের জন্য ‘সংসদ রত্ন’ সম্মানও পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের ভাইরাল সংলাপ ও মিম নিয়ে হাসিমুখেই কথা বলেন কিষাণ; তাঁর মতে, জেন-জি তাঁকে ‘কুল’ মনে করে এবং ভালো চরিত্র পেলে আজও তিনি সেটে ছুটতে প্রস্তুত।