৪০০০ কোটির ‘রামায়ণ’-এ এবার বড় ধামাকা! জটায়ুর চরিত্রে কার কণ্ঠস্বর দিচ্ছন অনুপম খের?

রণবীর কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ও ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘রামায়ণ’ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। ৪০০০ কোটি টাকা বাজেটের এই ছবির প্রথম খসড়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিললেও, আগামী ২৪ জুলাই এর অফিসিয়াল ট্রেলার বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে। ছবির প্রি-প্রোডাকশন এবং কাস্টিং ঘিরে নতুন আপডেট সামনে আসায় উন্মাদনা আরও বেড়ে গিয়েছে।
দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম উৎসবের অফিশিয়াল ঘোষণা অনুযায়ী, ৫শটিরও বেশি ছবিতে অভিনয় করা প্রবীণ অভিনেতা অনুপম খেড় এই ছবিতে পৌরাণিক চরিত্র ‘জটায়ু’-র ভয়েস ওভার বা কণ্ঠদান করতে চলেছেন। এর আগে অমিতাভ বচ্চনের এই চরিত্রে অভিনয়ের গুঞ্জন শোনা গেলেও, জানা গেছে বিগ বি আসলে ছবির ব্যাকগ্রাউন্ড ন্যারেটর বা পটভূমি কথক হিসেবে যুক্ত রয়েছেন। অস্কারজয়ী ভিএফএক্স স্টুডিও ডিএনইজি (DNEG)-র অত্যাধুনিক মোশন-ক্যাপচারিং ও ভিজ্যুয়াল এফেক্টসের সাহায্যে তৈরি এই ছবির রাবণের সঙ্গে জটায়ুর যুদ্ধদৃশ্যটি সিনেমার অন্যতম আবেগঘন মুহূর্ত হতে চলেছে বলে নির্মাতারা দাবি করেছেন।