‘হারাম’ ঘোষণা নোরার শরীরী হিল্লোল! কেডি: দ্য ডেভিল নিয়ে দেশজুড়ে জারি ধর্মীয় নিদান

দ্য ডেভিল’-এর একটি আইটেম গান ঘিরে বিতর্ক থামার নামই নিচ্ছে না। এবার এই বিতর্কে ঘি ঢালল আলিগড়ের প্রথিতযশা আলেম মুফতি মাওলানা ইব্রাহিম হোসেনের কড়া নিদান। সম্প্রতি এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই গানে যে ধরনের ‘অশ্লীল’ এবং ‘কুরুচিকর’ দৃশ্য প্রদর্শন করা হয়েছে, তা সম্পূর্ণভাবে ইসলামি শিক্ষার পরিপন্থী এবং ধর্মীয় বিচারে ‘হারাম’ ও ‘গুনাহ-এ-কবিরা’ (মহাপাপ)।

২০২৬ সালের ১৪ মার্চ মুক্তি পাওয়া এই গানে সত্তরের দশকের রেট্রো ডান্স বারের আদলে নোরার সঙ্গে পা মিলিয়েছেন বলিউডের সঞ্জয় দত্ত। কিন্তু নোরার খোলামেলা পোশাক এবং বিতর্কিত ‘হুক স্টেপ’ নিয়ে নেটপাড়া আগে থেকেই উত্তাল ছিল। জনরোষের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই গানটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবার ধর্মীয় অনুশাসনের কোপে পড়ে ছবির নির্মাতারা রীতিমতো কোণঠাসা।

মুফতি ইব্রাহিম হোসেনের মতে, এহেন অশ্লীলতা যুবসমাজের নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে। সত্তরের দশকের প্রেক্ষাপটে তৈরি এই গানে সৃজনশীলতার দোহাই দিয়ে সব সীমা অতিক্রম করা হয়েছে বলে দাবি নেটিজেনদেরও। আগামী ৩০ এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও, সংসদীয় নিষেধাজ্ঞা এবং এই ধর্মীয় ফতোয়ার পর ছবির ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে। বিতর্কিত এই গানটি বাদ দিয়ে ছবিটির কতটা সাফল্য আসবে, তা নিয়েই এখন টলিউড থেকে বলিউড— সর্বত্র চলছে জোর চর্চা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy